চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন কারণে ঋণ প্রবৃদ্ধি কমেছে বেসরকারি খাতে

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৪:৫৬ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। গত জুলাই মাস পর্যন্ত এ খাতে ঋণ বিতরণ করা হয়েছে ৯ লাখ ১ হাজার ৪৬৫ কোটি টাকা। যা জুন মাসের তুলনায় ৬ হাজার ৬৬ কোটি টাকা বা শূন্য দশমিক ৬৭ শতাংশ কম। জুনে ঋণ ছিল ৯ লাখ ৭ হাজার ৫৩১ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, আমানতের সুদ হার কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট, সরকারে নির্দেশনা থাকলেও এক অংক সুদে ঋণ বিতরণে অনাগ্রহ, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে নতুন বিনিয়োগে ব্যাংক ও গ্রাহকদের সতর্কতা, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্যোক্তাদের বিনিয়োগে সতর্কতাসহ বিভিন্ন কারণে ঋণ বিতরণ কমেছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া এডিআর (ঋণ-আমানত অনুপাত) বাস্তবায়ন করতে গিয়ে ‘ধীরে চলো’ নীতিতে চলছে ব্যাংকগুলো। এ কারণে ঋণ প্রবৃদ্ধি কমেছে বলে মনে করেন তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই পর্যন্ত বিতরণকৃত ঋণের বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮৭ শতাংশ। যা বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে ঘোষিত প্রাক্কলনের চেয়ে প্রায় ১ শতাংশ কম। মুদ্রানীতিতে আগামী ডিসেম্বর নাগাদ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ১৬ দশমিক ৮০ শতাংশ।

এর আগের মুদ্রানীতিতে একই রকম প্রবৃদ্ধির প্রাক্কলন করা হলেও গত জুনে প্রবৃদ্ধি হয় ১৬ দশমিক ৯৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে কখনও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ১৬ শতাংশের নিচে নামেনি। এমনকি নভেম্বরে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ওই সময় সর্বোচ্চ ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।মূলত ৩টি কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে বলে জানিয়েছেন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান।

Reneta

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এক. সামনে নির্বাচন, তাই ব্যাংকগুলো ঋণ বিতরণে কিছুটা সচেতন। দুই, আগামী মার্চের মধ্যে প্রচলিত ধারার ব্যাংকগুলোর এডিআর কমিয়ে ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর ৮৯ শতাংশে নামিয়ে আনার বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পর্যবেক্ষণ করছে।

তিন, আমানতে ৬ শতাংশ এবং ঋণে ৯ শতাংশ সুদহার নির্ধারণের প্রভাবও পড়েছে ঋণ বিতরণের ক্ষেত্রে। এসব কারণে ব্যাংকগুলো ঋণ বিতরণে ধীরে চল নীতিতে চলছে।

মাহবুবের সাথে প্রায় একমত পোষণ করেন অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার জানামতে ব্যাংকগুলো এখন ঋণ বিতরণে খুব সতর্ক। কারণ সামনে নির্বাচন। অনেকেই ঋণের জন্য আবেদন করে। গ্রাহকের বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে ঋণ দেয়া হচ্ছে। এছাড়া আমানতের সুদ হার কমে যাওয়ার প্রভাবও হয়তো পড়েছে। তাই ঋণ প্রবৃদ্ধি সামান্য কমেছে। তবে অল্প সময়ের মধ্যেই ঋণ বিতরণ বাড়বে বলে মনে করেন তিনি।

তবে নির্বাচন উপলক্ষে নয় বরং আমানতের সুদ হারে লাগাম টানায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্বি কমেছে বলে মনে করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহীম খালেদ।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ব্যাংকে এখন আমানতের ওপর সুদ দেয়া হচ্ছে ৬ শতাংশ। যা আগের তুলনা কম। এ সুদ হার কমার কারণে ব্যাংকে আমানত কমেছে। আমানত না আসলে ব্যাংকগুলো ঋণ দিবে কোথায় থেকে। তাই ঋণ প্রবৃদ্ধি কমে গেছে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর চ্যানেল আই অনলাইনকে বলেন, আমানতের সুদ হার কমে যাওয়ায় মানুষ আমানত না রেখে সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়াচ্ছে। তাই ব্যাংকগুলো আমানতে সংকটে রয়েছে। সেজন্য ঋণ বিতরণও কমেছে।

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে গেল অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে মন্তব্য করে তিনি বলেন, যেহেতু আমানতে সুদ হার কমেছে, এখন সঞ্চয়পত্রেও সুদ হার কমাতে হবে। এতে মানুষ আমানতমুখী হবে। ঋণ প্রবাহও বাড়বে।

দেশে বিনিয়োগ বাড়াতে ঋণের সুদ হার এক অংকে আনতে বার বার তাগিদ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অবশেষে ব্যাংক মালিকদের সংগঠন বিএবির পক্ষ থেকে ১ জুলাই থেকে এক অংকে সুদে ঋণ বিতরণের ঘোষণা দেওয়া হয়। এরপর অর্থমন্ত্রী ২ আগস্ট সব ব্যাংকের মালিকদের সাথে বৈঠক করে ৯ আগস্ট থেকে এক অংক সুদে ঋণ বিতরণের নির্দেশ দেন।

তবে তা মানেনি অধিকাংশ ব্যাংক। তাদের যুক্তি, ৯ শতাংশের বেশি সুদে মেয়াদি আমানত নিয়ে এক অংকে সুদে ঋণ বিতরণ সম্ভব নয়। সেজন্য লোকসান থেকে বাঁচতে অনেক ব্যাংক নতুন করে আর ঋণ দিচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেসরকারি খাতসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT