বিনোদন

তিন দিনে ‘ডক্টর স্ট্রেঞ্জ’র আয় ৪৫০ মিলিয়ন ডলার

অ্যাভেঞ্জারসের ডক্টর স্ট্রেঞ্জের নতুন সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাভেঞ্জারসের ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রের নতুন সিনেমার দৃশ্য, যেখানে তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার পুরো বিশ্বে মুক্তি পেয়েছে বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমাটি। ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ এবং তার কাণ্ড কারখানা এখন সামাজিক মাধ্যমের আলোচনার কেন্দ্রে। তিন দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৪৫০ মিলিয়ন ডলার।

শুরুর দিনে পুরো বিশ্বে ডক্টর স্ট্রেঞ্জের সংগ্রহ ছিল ১২১.৭ মিলিয়ন ডলার। ছবিটি দর্শকমহলে প্রশংসা পাচ্ছে। কেউ গল্প বোনার ক্ষমতার তারিফ করছেন। কেউ আবার সিনেমাটির ভিজ্যুয়াল এফেক্টের প্রশংসা করছেন।

মার্ভেল স্টুডিওর প্রযোজনায় ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’ সিনেমাটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৮তম চলচ্চিত্র। পরিচালনা করেছেন স্যাম রাইমি।

সিনেমার মূল চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিজাবেথ ওলসেন, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, চিওয়েটেল ইজিওফোর, জোচিটল গোমেজ সহ অনেকে।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘ডক্টর স্ট্রেঞ্জ’। তারই সিক্যুয়েল ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’।

বিষয়:ডক্টর স্ট্রেঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…