চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনময় নাঈমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের সংবাদপত্রের পাতা ও পত্রিকা সংগ্রহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যত দূর চোখ যায় শুধু তাসকিন আর তাসকিন! নাহ, কোনো ফাঁকা মাঠের বর্ণনা নয়। তাসকিনের জীবন সঙ্গী সৈয়দ রাবেয়া নাঈমার ফেসবুকের চিত্র এটি। তাসকিনের স্ত্রীর ফেসবুক ঘাঁটলে স্পষ্ট বোঝা যায়, তারকা হওয়ার আগে থেকেই তাসকিনকে ঘিরে সব ধ্যান-জ্ঞান তার।

নাঈমার ফেসবুকের পাবলিক করা পোস্টের ভেতর তিনটি পোস্ট তাসকিনকে ছাড়া। বাকি সব পোস্টে তাসকিন সম্পর্কিত পেপার-কাটিং, বিভিন্ন খবরের ছবি। ঠিক যেন তারকার কোনো অন্ধভক্ত।

গত মঙ্গলবার নতুন জীবনে পা রাখেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। বিয়েতে তার উকিল বাবা ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শুক্রবার নিজের ফেসবুক পেজে তাসকিন একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায় বিয়ের আসরে বর তাসকিনের হাত ধরে আনুষ্ঠানিকতা শেষ করছেন মাশরাফী।

২০১৪ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় তাসকিনের। একই বছর জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে নামেন। সেই থেকে ধীরে ধীরে তারকার তকমা বসে যায় তার নামের পাশে।

নাঈমার ফেসবুকে দেখা যায় ২০১৩ সালের আগে থেকে তাসকিনকে নিয়ে ফেসবুকে বিভিন্ন ছবি পোস্ট দিতেন তিনি। জাতীয় দলে আসার পর সবকিছু বাদ দিয়ে ওই তাসকিনেই পড়ে থাকেন। এখনও ২২ বছরের তরুণের ছবিতেই ভর্তি তার ফেসবুক পেজ।

তাসকিনের স্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনের বাসাই মোহাম্মদপুরে। প্রথম পরিচয় সপ্তম শ্রেণিতে পড়ার সময়ে। এক বছর আগে ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল হয়।

ছবি: তাসকিন এবং তার স্ত্রীর ফেসবুক থেকে।

ট্যাগ: তাসকিন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাঁজা নিয়ে ছাত্রদের মারামারি আর পদ-পদবী নিয়ে শিক্ষকদের

পরবর্তী

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই

পরবর্তী
বয়স্ক পুরুষের ছবি, চশমা পরা, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস আর নেই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT