রাজনীতি

তারেক রহমানের মামলায় চার্জশিটে বিএনপি’র নিন্দা

তারেক রহমানের মামলায় চার্জশিটে বিএনপি’র নিন্দা

বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলায় চার্জশিট গঠনের নিন্দা জানিয়েছে দলটি। দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। 

বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির এই মুখপাত্র বলেছেন এভাবে হামলা মামলা দিয়ে গণতন্ত্রের আন্দোলনকে দমানো যাবেনা। 

বিষয়:তারেক রহমান বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…