তামিম ইসলামের নতুন গান

তামিম ইসলাম একটি নতুন গানের প্রচারে অংশগ্রহণরত, তার ভাবনাচিন্তা প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘বুঝলিনা কখনো’-শিরোনামে নতুন গান রিলিজ করেছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সুরকার এবং সংগীত পরিচালক তামিম ইসলাম। সুর, সংগীত ও কণ্ঠ তার নিজের। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ।
নতুন গানটি নিয়ে তামিম ইসলাম জানান, গানটি সেড রোমান্টিক ধারার। কথা সুর গায়কী সব মিলে গানটি চমৎকার হয়েছে। আশা করি শ্রোতারা দারুণ একটি গান উপভোগ করবেন।
এছাড়া তিনি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে বেশ কয়েকটি গান প্রকাশ করতে যাচ্ছেন বলেও জানান। সমস্ত গান সুর করেছেন এবং তামিম নিজেই। গানের তালিকাগুলো ভোরের জানালা, ঝলক, ও তোমার জন্য, ও তুই তুই রে, মেঘে মেঘে, ভেতর-বাহির, তুই আমার ও সব খানে তোর নাম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






