চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজমহলের সৌন্দর্য রক্ষায় অন্য দেশের সাহায্য নিতে নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০২, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

পরিবেশ দূষণে ধীরে ধীরে রঙ আর জৌলুস হারাতে বসা তাজমহল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। সরকারকে দ্রুত এই বিষয়ে দৃষ্টি দেওয়ার পাশাপাশি এর সৌন্দর্য বজায় রাখতে প্রয়োজনে অন্য কোনো দেশের সাহায্য নিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সাদা মার্বেল পাথরে তৈরি তাজমহল ক্রমেই বিবর্ণ হয়ে হলুদ বর্ণ ধারণ করেছে। এমনকি কোথাও কোথাও সেটি বাদামী ও সবুজ হয়ে যাচ্ছে।

তাজমহলের এই পরিবর্তনকে উদ্বেগজনক আখ্যা দিয়ে আদালত, আমাদের যদিও বিশেষজ্ঞ দল রয়েছে কিন্তু আমরা তাদের ঠিকভাবে কাজে লাগাতে পারছি না।

বিবিসি জানায়, পোকামাকড়ের বিষ্ঠা জমে জমে বিশ্বের সপ্তার্শ্চের অন্যতম আগ্রার তাজমহলের সাদা মার্বেল অনেকটা সবুজাভ হয়ে উঠেছে।

এছাড়াও পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদীর দূষণও দায়ী। এছাড়াও গত কয়েক দশকে অপরিকল্পিত নগরায়ন, পরিবেশ দূষণ এবং যুদ্ধের সময়কার বোমা হামলার কারণে ১৭ শতকের এই স্থাপত্যটি হুমকির মুখে রয়েছে।

সম্প্রতি পরিবেশ বিশেষজ্ঞদের জমা দেয়া তাজমহলের ছবি বিশ্লেষণ করে বিচারপতি মদন লোকুর এবং দীপক গুপ্তা সরকারের কাছে ভারত এবং ভারতের বাইরে বিদেশি দক্ষ বিশেষজ্ঞ খোঁজার নির্দেশ দেন।

Reneta

তবে সরকার এরমধ্যেই তাজমহলের কাছে হাজার হাজার কারখানা বন্ধ করে দিয়েছে। কিন্তু তারপরও প্রতিনিয়ত তাজমহলের মার্বেলের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছে, পাঁচটি কারণে বর্তমানে তাজমহল হুমকির পথে- তার একটি পোকার বর্জ্য, তেল পরিশোধ কেন্দ্রের কারণে মার্বেল ক্ষতিগ্রস্ত, তাজমহলের পাশ ঘেঁষে উত্তর প্রদেশ সরকারের বিপণি বিতান নির্মাণ, কাছাকাছি ২০০ বছর পুরনো শ্মশানের কাঠ পোড়া ধোঁয়া দীর্ঘদিন ধরে তাজমহলের ক্ষতি করে চলছে।

তবে মুঘল সম্রাট শাহাজাহানের নিদর্শন তাজমহল হুমকির মুখে পড়লেও এখনও প্রতিদিন অন্তত ৭০ হাজার পর্যটক ভিড় জমান তাজের সৌন্দর্য দেখতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাজমহলতাজমহলের রঙ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মানিকদার পাঠানো চিঠিগুলো সযতনে রেখে দিয়েছি: ববিতা

পরবর্তী

একই ম্যাচে রেকর্ড জিদান-রোনালদোর

পরবর্তী

একই ম্যাচে রেকর্ড জিদান-রোনালদোর

সিডনির সৌন্দর্য অপেরা হাউজ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT