চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাজমহলের আদলে মসজিদে স্বণের্র কারুকার্য

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১১:২৮ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, দিনাজপুর
A A
তাজমহলের আদলে নির্মিত মসজিদে স্বর্ণের কারুকার্য ও মিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে তাজমহলের আদলে শিল্পীর নিপূণ শৈলীতে নির্মাণাধীন আফতাবগঞ্জ জামে মসজিদে স্বর্ণের কারুকার্য হচ্ছে। এজন্যে ইতোমধ্যে এ মসজিদ নির্মাণের কাজে সম্পৃক্ত প্রকৌশলী, কারিগর, শিল্পী ও শ্রমিকদের আগ্রার তাজমহল পরিদর্শন করিয়ে আনা হয়েছে।

এমনি তথ্য দিলেন মসজিদের নির্মাতা দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন।

তিনি জানান,আগ্রার তাজমহলের আদলে শিল্পীর নিপূণ শৈলীতে নির্মাণাধীন দিনাজপুর আফতাবগঞ্জের দৃষ্টি নন্দন, নান্দনিক কারুকার্য আর নয়নাভিরাম এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটিরও বেশি টাকা। তিন তলা বিশিষ্ট এ মসজিদের এক সঙ্গে ৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

Banglabid

সরজমিনে দেখা যায়, এ যেনো তাজমহল বা রাজপ্রসাদ। অপরূপ সৌন্দর্য আর শৈল্পিক কারুকার্যে চোখ ধাধানো ডিজাইনের মিশ্রণে গড়ে তোলা এ মসজিদটি ছড়িয়েছে আলোর দিশারী। মসজিদ নির্মাণে অনেকটা অনুসরণ করা হয়েছে আগ্রার তাজমহলকে। দিনাজপুর শহর থেকে ৬৩ কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারে নির্মিত মসজিদটির নান্দনিক সৌন্দর্য্য দেখতে দর্শনার্থীরা বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন।

জানা যায়, এক বিঘা জমির উপর নির্মিত ১০ হাজার স্কয়ার ফুটের এ মসজিদে ১৬টি পিলারের উপরে রয়েছে ৩২টি ছোট মিনার। এছাড়াও চার কোণায় চারটি মূল গম্বুজ আছে। প্রতিটির উচ্চতা ৯৭ ফুট। ভারত, চীন ও ইতালির মার্বেল পাথর-গ্রানাইট ও মূল্যবান কাঠ ব্যবহার করা হয়েছে মসজিদে। সাদা মার্বেল পাথরের উপরে ফুলদানী, ফুলের ঝার, গোলাপ ফুল, চাঁদ-তাঁরা, নক্ষত্র ও আরবি ক্যালিগ্রাফিলিপি স্থান পেয়েছে মসজিদটির নকশায়। নির্মাণে প্রতিদিন কাজ করছেন রাজমিস্ত্রী, ডিজাইনার, টেকনিশিয়ানসহ ৪০ জন।

এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক জানালেন, এই মসজিদ তৈরি করছেন তাদের আফতাব পরিবার। দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন তার বড় চাচা। তার বাবা মরহুম মোস্তাফিজুর রহমানও এক সময় এই এলাকার সংসদ সদস্য ছিলেন। তিনি বলেন, স্থানীয় হাটের টোল মসজিদটির নির্মাণ কাজে ব্যয় হচ্ছে।

Reneta

আগামী দু’বছরের মধ্যেই মসজিদের কাজ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাজমহলমসজিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালোবাসা পেতে হলে জনগণকে মূল্যায়ন করতে হবে: রাষ্ট্রপতি

পরবর্তী

রাশিয়া আক্রান্ত হলে বেলারুশ সরাসরি যুদ্ধ করবে: লুকাশেঙ্কো

পরবর্তী
বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাশিয়া-সংক্রান্ত মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া আক্রান্ত হলে বেলারুশ সরাসরি যুদ্ধ করবে: লুকাশেঙ্কো

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের তৃতীয় আসর নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

৬৪ জেলায় শুরু হচ্ছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT