টাঙ্গাইলের গুপ্ত বৃন্দাবন গ্রামের প্রাচীন তমাল গাছ ঘিরে হতে পারে ইকোট্যুরিজম কেন্দ্র। এর মাধ্যমে গাছটির প্রতি যত্ন যেমন বাড়বে তেমনি সৃষ্টি হতে পারে জীববৈচিত্র্যের আবাসস্থল।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এ এলাকায় ছিল গভীর বন। কথিত আছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস- রাজা শ্রীকৃষ্ণ রাঁধাকে সঙ্গে নিয়ে নির্জনে এই তমাল গাছে দোল খেতেন। তাদের গোপন অভিসারের জায়গা হিসেবে পরবর্তীতে এখানকার নাম রাখা হয় গুপ্ত বৃন্দাবন। এই বিশ্বাস থেকেই প্রতি বছর ফেব্রুয়ারিতে এখানে মেলা বসে।
স্থানীয়রা জানান, প্রাকৃতিক পরিবেশের আবহ থাকায় আগে রাধা-কৃষ্ণের প্রেম লীলার স্মৃতি কল্পনা করা যেত। ঐতিহাসিক এই তমাল গাছ রক্ষণাবেক্ষণের পাশাপাশি এখানকার সেই প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি তাদের। উদ্যোগ নেয়ার কথা বললেন, জেলা পরিষদের চেয়ারম্যান।
ঐতিহাসিক বিচেনায় এখানে ইকোট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা গেলে এলাকার অর্থনৈতিক উন্নতির পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে মনে করছেন পরিবেশকর্মীরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








