চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি সিনেটে নূর-শোভনসহ পাঁচ ছাত্রনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
শিক্ষা
A A

ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য মনোনীত হয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার।

এদের মধ্যে শোভন-সঞ্জিত ডাকসু ভোটে নির্বাচিত না হলেও ডাকসুর ২৫ জন সদস্য ও সম্পাদক মিলে তাদেরকে ডাকসুর পক্ষ থেকে সিনেট সদস্য বানানোর জন্য ভিসি বরাবর আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

ডাকসুতে নির্বাচিত না হয়েও দুজন ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেট সদস্য মনোনীত হওয়ার বিষয়ে জানতে চাইলে ডাকসু ভিপি নুরুল হক নূর চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি ছাত্রলীগের এক তরফা সিদ্ধান্ত।

‘‘ডাকসু জিএস এ বিষয়ে আমার সাথে ‘ইনফরমালি’ আলোচনা করেছিলেন। আমি প্রাথমিকভাবে সেটিতে সম্মতি জানাইনি। অবশ্য ডাকসুর প্রতিনিধিরা চাইলে সর্বসম্মতিক্রমে বাইরের(ডাকসু) কাউকে মনোনীত করতে পারেন। কিন্তু এখানে অফিসিয়াল কোন সিদ্ধান্ত হয়নি৷ ডাকসু জিএস এটিকেও তার সংগঠন মনে করেন।’’

নূর জানান, যেহেতু নিয়ম বহির্ভূতভাবে সিনেট সদস্য মনোনীত করা হয়েছে তাই সিনেট অধিবেশনে নাও যেতে পারেন তিনি।

এদিকে সর্বাধিক ভোট পেয়ে ডাকসুর এজিএস নির্বাচিত হলেও সাদ্দাম হোসেন সিনেট সদস্য হননি। এ বিষয়ে জানতে চেয়ে সাদ্দাম হোসেনকে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান বলেন, এটি নিয়ম অনুযায়ী হয়েছে। চমৎকার ব্যালান্স প্রতিনিধি মনোনয়ন করা হয়েছে। এখানে নারী নেতৃত্বের প্রতিও জোর দেওয়া হয়েছে।

সিনেট সদস্য হিসেবে তাদেরকে মনোনীত করার চিঠি বৃহস্পতিবার বিকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। ডাকসুর গঠনতন্ত্র রয়েছে, ডাকসু থেকে ৫ জন সিনেটে ছাত্র প্রতিনিধি হিসেবে পাঠানোর জন্য।

ট্যাগ: ছাত্রলীগডাকসু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৬ জুন পর্যন্ত সংসদ মুলতবি

পরবর্তী

বাড়লো সব ধরনের ভাতা-সম্মানী-অনুদানের অর্থ

পরবর্তী

বাড়লো সব ধরনের ভাতা-সম্মানী-অনুদানের অর্থ

নারী ও শিশুদের জন্য বরাদ্দ বাড়ছে

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT