চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা সিটি নির্বাচনে ‘বিশৃঙ্খলা রুখে দেবে’ ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কোন বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারী দিয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন: ঢাকা সিটি নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রলীগ মাঠে থাকবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে ছাত্রলীগ নেতাকর্মীরা তা রুখে দেবে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১ ফেব্রুয়ারির নির্বাচনে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন: নির্বাচনের দিনে কেউ যদি নাশকতা করতে চায়, কোন বিশৃঙ্খলা করতে চায়, ছাত্রলীগের নেতাকর্মীরা সেটা শক্ত হাতে প্রতিহত করবে। আর তাই ১ ফেব্রুয়ারি ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে থাকবে।

এসময় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে বক্তব্য রাখেন। দক্ষিণ সিটিতে ফজলে নূর তাপসের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি।

তাপসের সমর্থনে জয় বলেন: ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এমন একজনকে করা হয়েছে যিনি ঢাকা-১০ আসনকে উন্নয়নের রোল মডেল করে তুলেছেন। আইনজীবী হিসেবেও সারাদেশে তার রয়েছে পরিচিতি। ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে শেখ ফজলে নূর তাপসের কোন বিকল্প নেই।

এসময় তিনি নৌকার প্রার্থীকে ১ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী করতে দক্ষিণ সিটির ভোটারদের প্রতি আহ্বান জানান।

Reneta

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, দক্ষিণ সিটিতে নৌকার প্রার্থী শেখ ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাহিয়ান খান জয়ছাত্রলীগঢাকা উত্তর সিটি করপোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ‘আউটডোর এসি’ ভাইরাল, কমাতে পারে ৩-৬ ডিগ্রি তাপমাত্রা

জুন ২৯, ২০২৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT