চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা লিগে আম্পায়ারিং নিয়ে অভিযোগ পায়নি বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ১৫, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি আসরে আম্পায়ারিং নিয়ে তদন্তে নেমে কোনো লিখিত অভিযোগ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অংশ নেয়া ১২ ক্লাবের অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে কথা বলেছে বিসিবি। আম্পায়ারিং নিয়ে অভিযোগপত্র দেয়নি কেউই।

মঙ্গলবার মিরপুরের বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন অভিযোগ না পাওয়ার কথা।

‘২০১৭’র দিকে অনেক অভিযোগ ছিল। এরপর ক্যামেরা বসানো হল। কিন্তু এবার এটা নিয়ে অভিযোগ আসার পর প্রথমেই লিগ বন্ধ করার চিন্তা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর নামের কারণে এই টুর্নামেন্ট বন্ধ করিনি। অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করে দিয়েছি। এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ হয়েছে সেগুলোর অধিনায়ক, দলকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে। সেখানে সই করে যে অভিযোগ দেয়, সেখানে কেউ কোনো অভিযোগ করেনি।’

Banglabid

‘এরপর সবগুলো ক্লাবের সঙ্গে কথা বলা হয়েছে। প্রথমে ৮টি, পরেরদিন ৪টি, ১২টি ক্লাবের সঙ্গে কথা হয়েছে, অধিনায়কের সঙ্গেও কথা হয়েছে। যেটা হয়েছে যে এখন পর্যন্ত একটা অধিনায়ক, একটা ম্যানেজার বা কেউ আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ দেয়নি। ওরা বলেছে (সব ক্লাব) অধিনায়করা নাকি এটাও বলেছে যে তাদের দেখা এটা সেরা টুর্নামেন্ট। কিন্তু একটা ব্যাপার শেষ করা তো সহজ না। তাই বাড়তি দায়িত্ব দেয়া হয়েছে। এই কমিটি সামনে সেই কাজ করবে।’

গত শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে লাথি মেরে স্টাম্প ভেঙ্গে ফেলেন সাকিব আল হাসান। পরে স্টাম্প তুলে আছাড়ও দেন। ঘটনায় তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে টাইগার অলরাউন্ডারকে। এই ঘটনার জেরে প্রশ্ন ওঠে ঢাকা লিগের আম্পায়ারিং নিয়ে। খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসানবাংলাদেশ টাইগারবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোট ভ্যাকসিন দেয়া হয়েছে ১ কোটি ৭৭ হাজার ডোজ

পরবর্তী

প্রয়াত মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশের প্রতিবাদ

পরবর্তী

প্রয়াত মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশের প্রতিবাদ

২০ চলচ্চিত্রের সরকারি অনুদান ১২ কোটি ২০ লাখ টাকা

সর্বশেষ

অস্ত্র হাতে মহড়া: সাবেক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও

আগস্ট ১৯, ২০২৬

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

আগস্ট ১৯, ২০২৬

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT