জনপদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: সন্ধ্যার আগে থেকে চলাচল স্বাভা‌বিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সন্ধ্যার আগে যানবাহনের চলাচল স্বাভাবিক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সন্ধ্যার আগে যানবাহনের চলাচল স্বাভাবিক, শান্ত ও নিরিবিলি পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লে মহাসড়‌কে দিনভর ব‌্যাপক যানজ‌ট আর ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌লেও সন্ধ‌্যার আ‌গেই মহাসড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে।

শ‌নিবার বি‌কে‌ল সা‌ড়ে ছয়টার পর থে‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে যানবাহন।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশের ট্রা‌ফিক সা‌র্জেন্ট মুশ‌ফিকুর রহমান ব‌লেন, ‘ভোররাত থে‌কেই মহাসড়‌কে ব‌্যাপক প‌রিবহ‌নের চাপ ছিল। এ‌তে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক কর‌তে পুলিশ‌কে বেগ পে‌তে হ‌য়ে‌ছে।’

‘‘ত‌বে বি‌কে‌লের পর সন্ধ‌্যার আ‌গেই মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে‌। কোন ঝা‌মেলা ছাড়াই প‌রিবহনগু‌লো বঙ্গবন্ধু সেতু পার হতে পার‌ছে।’’

বিষয়:জ্যাম ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক যানজট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…