চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শোয়ার্জনেগারের ‘টার্মিনেটর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

হলিউডের সিনেমাপ্রেমীদের কাছে অন্যতম প্রিয় নাম ‘টার্মিনেটর’। এ সিরিজের সিনেমাগুলো দারুণ আলোড়ন তুলেছে বক্স অফিসে। সুখবর হলো, আবারও পর্দায় আসছে ‘টার্মিনেটর’।

১ নভেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে সিরিজের নতুন ছবি ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

প্রায় ২০০ মিলিয়ন বাজেটের ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ ছবি পরিচালনা করেছেন টিম মিলার আর প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন ও ডেভিড ইলিসন।

মূলত ‘ডার্ক ফেইট’ জেমস ক্যামেরন পরিচালিত ‘টার্মিনেটর: জাজমেন্ট ডে’র (১৯৯১) সরাসরি সিক্যুয়েল। তবে তাতে শেষ তিন ছবি টার্মিনেটর থ্রি: রাইজ অফ দ্য মেশিন’ (২০০৩), ‘টার্মিনেটর স্যালভেশন’ (২০০৯) এবং ‘টার্মিনেটর জেনিসিস’-এর (২০১৫) অনেক যোগসূত্র থাকবে। ‘টার্মিনেটর’-এর শেষ তিন পর্বে সরাসরি যুক্ত না থাকলেও সেগুলো থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানান ক্যামেরন।

‘টার্মিনেটর: ডার্ক ফেইট’ দর্শকদের জন্য দারুণ সব চমক নিয়ে হাজির হচ্ছে। প্রযোজক জেমস ক্যামেরন অ্যাকশন হিরো শোয়ার্জনেগারের বিপরীতে দীর্ঘ বিরতির পর ফিরিয়ে আনলেন অ্যাকশন কুইন লিন্ডা হ্যামিল্টনকে। এবার প্রধান চরিত্রেই থাকছেন তিনি। বিখ্যাত সারাহ কনর চরিত্রে আবারও অভিনয় করবেন এই অভিনেত্রী।

ছবিটি নিয়ে আর্নল্ড বলেন, ‘কঠোর পরিশ্রম কর এবং নিষ্ঠার সঙ্গে খেল’। পুরো সিনেমাটি এই মূলনীতির ওপরেই দাঁড়িয়ে। তিনি বলেন ‘আমার মতে এটি একেবারেই ভিন্ন গল্পের আরেকটি টার্মিনেটর সিনেমা। আর এর পুরোটা জুড়ে জেমস ক্যামেরনের ছোঁয়া রয়েছে। তাই এটা সেই পুরনো টার্মিনেটরের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। এখন পর্যন্ত যতগুলো টার্মিনেটর সিনেমা দর্শকরা পেয়েছেন, তার মধ্যে এটাতেই সবচেয়ে বেশি অ্যাকশন দৃশ্য থাকছে।

Reneta

ক্যামেরন জানান, চলচ্চিত্রটির নির্মাণ শুরুর আগে এর চিত্রনাট্য নিয়ে তারা বেশ কয়েক সপ্তাহ কাজ করেছেন তিনি এবং তার টিম। তার বিশ্বাস এটি থেকে নতুন ট্রিলজির সূচনা হবে। তিনি বলেন ‘আমরা ‘ডার্ক ফেইট’ দিয়ে যদি যথেষ্ট আয় করতে পারি তাহলে আমরা নিশ্চিতভাবে জানি পরের ফিল্মগুলোর কাহিনী কী এবং তার ভবিষ্যত কী হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস ক্যামেরনটার্মিনেটরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT