চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই স্ক্রিপ্টে ‘আবেগ নেই’, অনাগ্রহের কথা জানালেন ক্যামেরন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৩
বিনোদন
A A

রোবটের দখলে চলে যাওয়া ভবিষ্যৎ পৃথিবী নিয়ে বহু বছর ধরেই স্ক্রিপ্ট লিখে আসছেন হলিউডের চিত্রনাট্যকাররা। এখন সেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তাদের জন্য সত্যিই হুমকি হয়ে দাঁড়িয়েছে।

টেলিভিশন ও চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার বন্ধের দাবিতে আন্দোলনেও নেমেছেন হলিউডের চিত্রনাট্যকাররা। তবে অস্কারজয়ী নির্মাতা জেমস ক্যামেরন মনে করেন, এআই জেনারেটেড স্ক্রিপ্টে ‘আবেগ নেই’। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এআই জেনারেটেড স্ক্রিপ্টে তার অনাগ্রহের কথা।

‘টার্মিনেটর’, ‘এলিয়েন্স’, ‘টার্মিনেটর টু’, ‘টাইটানিক’ এবং ‘অ্যাভাটার’-এর মতো সিনেমার নির্মাতা জেমস ক্যামেরন। প্রতিটি ছবিতেই প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে ভিএফএক্স। তবে চিত্রনাট্যের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করতে চান না ক্যামেরন। তার মতে, এআই জেনারেটেড স্ক্রিপ্টে মানবীয় আবেগের অভাব থাকবে। তাই তার কোনো আগ্রহ নেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর চিত্রনাট্যে।

‘এসিইশোবিজ’-এ দেয়া সাক্ষাৎকারে নির্মাতা বলেন,‘কে লিখেছেন সেটা কখনই কোনো বিষয় নয়। প্রশ্নটি হলো সেটা কি ভালো গল্প? আমি মনে করি কেবল একটি মনই আরেকটি মনের কথা বলতে পারে- জীবন সম্পর্কে, প্রেম সম্পর্কে, মিথ্যা বলার বিষয়ে, ভয় সম্পর্কে, মৃত্যু সম্পর্কে। এসব কিছু মিলিয়েই গল্প।’

নির্মাতা সাথে যোগ করেন, ‘আমি মনে করি এআই মানুষের মনকে নাড়িয়ে দিতে পারবে না। আরও ২০ বছর অপেক্ষা করুন। দেখুন এআই সেরা চিত্রনাট্যের জন্য অস্কার জেতে কিনা!’

নির্মাতা জানিয়েছেন এআই স্ক্রিপ্টে তার কোনো আগ্রহ নেই। তবে দীর্ঘ মেয়াদে হলিউডের ওপর এআইয়ের প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।

Reneta

সূত্র: কইমই 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভাটারএআইকৃত্রিম বুদ্ধিমত্তাজেমস ক্যামেরনটাইটানিকটার্মিনেটরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT