চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় মাত্র ২ শতাংশ সবুজ অবশিষ্ট রয়েছে: সবুজ আন্দোলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২০
পরিবেশ
A A
সবুজ

ঢাকা শহরে মাত্র ২ শতাংশ সবুজ অবশিষ্ট রয়েছে বলে জানিয়েছে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের উদ্যোগে ‘বাসযোগ্য ঢাকা গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, বিগত ২০ বছরে ঢাকা শহরে স্থাপত্য নির্মাণ বৃদ্ধি পেলেও কমেছে জলাশয় ও ফাঁকা জায়গা। বিভিন্ন পরিবেশবাদী সামাজিক সংগঠনের তৎপরতায় শহরের জনগণ পরিবেশের বিপর্যয় সম্পর্কে ধারণা পাওয়ায় সবুজায়নের প্রতি দিনদিন গুরুত্ব দিচ্ছে।

সবুজ আন্দোলন তথ্য ও গবেষণা পরিষদের সমীক্ষা অনুযায়ী, ২০০০ সাল থেকে ঢাকা শহরের প্রায় ৭০ ভাগ পাকা ঘরবাড়ি আচ্ছাদিত ছিল। ২০২০ সালের মে মাস পর্যন্ত তা বেড়ে হয়েছে প্রায় ৮৩ ভাগ। বিগত সময়ে জলাশয় ও খোলা জায়গা প্রায় ১৫ ভাগ থেকে কমে ৬ ভাগের নিচে নেমে এসেছে। তবে সবুজায়ন বেড়েছে ৫ ভাগ।

সংগঠনের পক্ষ থেকে রাজধানীর ৩০৫.৮৭১ বর্গ কিলোমিটারের ১৩৯টি ওয়ার্ডের মধ্যে সবুজ এলাকা জলাশয় খোলা উদ্যান ও স্থাপনা নির্মাণ বিবেচনায় রিমোট সেন্সিং ইমেজ বিশ্লেষণ ও জিআইএস প্রযুক্তির মাধ্যমে ঢাকার দুই সিটি কর্পোরেশনের এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষা অনুযায়ী ঢাকা শহরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রমনা পার্ক, মগবাজার, লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, বসিলা, বোটানিক্যাল গার্ডেন, দুয়ারীপাড়া, রাজাবাজার, ইন্দিরা রোড, শেরে বাংলা নগর ও মিরপুর সেনানিবাস এলাকায় সবুজায়নের পরিমাণ চোখে পড়ার মতো। যে কোন শহরকে বসবাসের উপযোগ্য রাখতে মোট ভূমির ১৫-২০ শতাংশ সবুজ ভূমি, ১০-১৫ ভাগ জলাশয় এবং হাঁটা দূরত্ব বজায় রাখতে পার্ক কিংবা খোলা জায়গা আবশ্যক। কিন্তু বর্তমানে রাজধানীতে ৮৩ শতাংশই দালানকোঠা থাকায় মাত্র ২ শতাংশ সবুজ অবশিষ্ট রয়েছে।

বাপ্পি সরদার ঢাকা শহরের বর্তমান অবস্থা বিবেচনায় সবুজ আন্দোলনের পক্ষ থেকে বাসযোগ্য ঢাকা গড়তে নিম্নোক্ত প্রস্তাবনা তুলে ধরেন:
১. সবুজায়ন বৃদ্ধি করতে ঢাকার চারপাশে বহমান নদী ও খালের পাড় জুড়ে, রেলের পতিত জমি ও রেললাইনের দুই ধারে ও অনুমোদিত সকল আবাসন প্রকল্পে ২৫% বনায়ন নিশ্চিত করা।
২. নদী ও খালের পানিকে দূষণ মুক্ত রাখতে ইটিপি ফর্মুলা শতভাগ নিশ্চিত করতে হবে।
৩. শহরের সকল মার্কেট ও দোকানের সামনে নূন্যতম ২টি করে গাছের টব ব্যবহার নিশ্চিতকরণ, ছাদ-কৃষি ও ছাদ-বাগান বৃদ্ধিকরণ।
৪. বায়ু দূষণ সংক্রান্ত আইন-২০১৯ বাস্তবায়ন এবং বায়ু দূষণ কমাতে শহরের চারপাশে অবস্থিত সকল ইটভাটা বন্ধ, শহরের রাস্তাকে দিনে দুইবার ঝাড়ু ও সপ্তাহে একদিন পানি দিয়ে ধৌত নিশ্চিত করা।
৫. ঢাকার শহরের সকল খাল দখল মুক্ত করা, খাল খনন এবং শহরের চার পাশের নদীর ব্যবহার বাড়াতে বেসরকারিভাবে নৌযান চলাচল বাড়াতে হবে।
৬. বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ন ই-বর্জ্য রাখার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ করতে হবে এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ইনসিনেরেটর ব্যবহার করা, পরিচ্ছন্নতা কর্মীদের সংখ্যা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৭. শিক্ষাক্ষেত্রের সর্বস্তরে পাঠ্যসূচিতে পরিবেশ শিক্ষা ও আইন অন্তর্ভুক্ত করতে হবে।
৮. ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে মানসম্পন্ন গণপরিবহন ব্যবহার নিশ্চিত করতে হবে।

Reneta

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণ রোধে গবেষণায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, বন সংরক্ষণ ও জনসচেতনতা তৈরিতে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হোসেন সোহেল, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার জয়শ্রী ভাদুড়ী, নাগরিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারাহ হোসাইন, সময় টেলিভিশনের রিপোর্টার কেফায়েত উল্লাহ চৌধুরী (শাকিল) এবং হোমিওপ্যাথি গবেষণা ও সবুজায়নে ডা. মো: মাহতাব হোসাইন মাজেদকে ‘গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাসবুজসবুজ আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT