যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এই সপ্তাহে ঢাকা সফর করবেন। ঢাকা সফরকালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দু’পক্ষের যে সব উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিসওয়াল।
আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিভাবে এই তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরকালীন সময়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিসওয়াল সরকারী কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।
এছাড়াও তিনি স্থানীয় মানবাধিকার সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন।







