চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ধরনের সহায়তা দিতে প্রস্তত যুক্তরাষ্ট্র, প্রধানমন্ত্রীকে নিশা দেশাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে কারিগরি ও প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গি তৎপরতারোধে তথ্য আদান প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বাংলাদেশে ঘটে যাওয়া সম্প্রতিক হামলার উল্লেখ করে দৃঢ়তার সঙ্গে বলেন, জনগণের সহযোগিতায় বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী বিসওয়ালকে বলেন, জনগণ এখন অনেক সচেতন এবং সরকার সমাজে শিক্ষিত বিত্তবানদের সন্তানদের জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণ খুঁজে বের করতে এবং এ ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত, তাদেরকে সনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ বিএনপি-জামাত সরকারের সময়ে দেশের ৬৩টি জেলায় পাঁচশত স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা প্রত্যক্ষ করেছে। তবে অপরাধীরা ঠিকই আইনের আওতায় এসেছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী মার্কিন কর্মকর্তাকে তার সরকারের এ বিষয়ে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা খুব অল্প সময়ে নিয়ন্ত্রণে এনেছে।

Reneta

শেখ হাসিনা তার জীবনের ওপর বার বার আসা হুমকির কথা উল্লেখ করে বলেন, তিনি নিজেই সন্ত্রাসী ঘটনার শিকার এবং কয়েকবার এ ধরনের সন্ত্রাসী ঘটনা মোকাবেলা করেছেন। অনেক তরুণ বছরের পর বছর নিখোঁজ রয়েছে। অনেক স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ জন্য সরকারকে অভিযুক্ত করছে। অনেক তরুণ এখন বিদেশে লেখাপড়া করতে গিয়ে নিজেই লুকিয়ে আছে। অথচ মানবাধিকার সংগঠনগুলো গভীরে না গিয়ে সরকারের ওপর দোষ চাপাচ্ছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বাংলাদেশে নিযুক্ত মাকির্ন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্ণিকাট, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের পদস্থ কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিশা দেশাই বিসওয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT