সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে এ কথা জানিয়েছেন বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় তথ্য আদান প্রদানের কথাও বলেছেন মার্কিন সহকারি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সাম্প্রতিক গুপ্তহত্যা নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের হত্যা রোধে কমিউনিটি পুলিশিং এর ওপর জোর দেন বিসওয়াল।







