চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাসহ ৬৪ জেলায় চলচ্চিত্র দেখাবে শিল্পকলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
শিল্পকলা

ফাইল ফটো:

জাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিল। এ উপলক্ষ্যে এফডিসিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন হাতে নিয়েছে আলাদা আলাদা কর্মসূচি। এদিন বাংলাদেশ শিল্পকলাও আয়োজন করে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তারা।

জাতীয় চলচ্চিত্র দিবসকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজন করেছে দেশব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। অনুষ্ঠান আয়োজনে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা ও ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র কার্নিভাল, সেমিনার, চলচ্চিত্রের আড্ডা, প্রীতি সম্মিলনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ঢাকায় চলচ্চিত্র কার্নিভাল, সন্ধ্যা ৭টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা। আলোচনা পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, জনাব মশিহউদ্দিন শাকের, জনাব মোরশেদুল ইসলাম ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এর সভাপতি জনাব লাইলুন নাহার স্বেমি।

আলোচনা অনুষ্ঠঅনে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মো. জাহাঙ্গীর হোসেন। তার বিষয় ‘হীরালাল সেন-উপমহাদেশের চলচ্চিত্রের উপেক্ষিত জনক’। চলচ্চিত্র আলোচক অনুপম হায়াত পাঠ করবেন ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র’ এবং বেলায়াত হোসেন মামুন পাঠ করবেন ‘বাংলাদেশের চলচ্চিত্র-আগামীর ভাবনা’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনম ভূঁইয়া।

জাতীয় চিত্রশালা মিলনায়তনে রাত ৮.১৫মি. সঙ্গীতানুষ্ঠান। রাত ৮.৩০ মি. চারু প্রাঙ্গণে প্রীতি সম্মিলনী ও চলচ্চিত্রের আড্ডা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্র দিবসমসিহউদ্দিন শাকেরলিড বিনোদনলিয়াকত আলীশিল্পকলা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

শান্ত-লিটনদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মে ২০, ২০২৬

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT