চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্ত সংস্কৃতি, মুক্ত চলচ্চিত্রের পথ সন্ধানে জাতীয় সভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বাংলাদেশের বিজয়ের ৫১তম বছর উদযাপনের ক্ষণে মুক্ত সংস্কৃতি, মুক্ত চলচ্চিত্রের দাবিতে জাতীয় সভার আয়োজন করেছে ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ’।

‘বাংলাদেশের স্বাধীনতাহীন চলচ্চিত্র সংস্কৃতির ৫১ বছর’ শিরোনামে জাতীয় সভাটি বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।

জাতীয় সভায় আলোচনা করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, হায়দার রিজভী, মসিহউদ্দিন শাকের ও মোরশেদুল ইসলাম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করবেন চলচ্চিত্রকার মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র সমালোচক মাহমুদুল হোসেন, ঢাকা ডকল্যাব পরিচালক তারেক আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ গত ৪৯ বছর ধরেই স্বাধীন ও মুক্ত চলচ্চিত্র সংস্কৃতির কথা বলছে। অবাধ চলচ্চিত্র সংস্কৃতির চর্চায় নিজেদের লড়াই চালিয়ে গেছে। এই লড়াইয়ে শামিল আছে দেশের আরও চলচ্চিত্র সংগঠন ও চলচ্চিত্র সংসদসমূহ। তবুও আমরা দেখছি আমাদের বন্দিত্ব ক্রমাগত বাড়ছে, সংকুচিত হচ্ছে চলচ্চিত্র সংস্কৃতির পরিসর।

পরাধীন বাংলাদেশের বিভিন্ন শাসকগোষ্ঠীর বানানো বিভিন্ন আইন, বিধি ও নীতিমালায় যেমন বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি বন্দি ছিল, তেমনি বন্দি আছে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন সরকারের বানানো বিবিধ আইন-নীতিমালা ও বিধিতে। অথচ মুক্তিযুদ্ধের অঙ্গিকার ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে মুক্ত সংস্কৃতির, মুক্ত চলচ্চিত্রের।

আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করছি এই সভায় দেশের চলচ্চিত্র সংস্কৃতির অগ্রজ চলচ্চিত্রকার, কলাকুশলী, গবেষক-সমালোচক-লেখক-চলচ্চিত্র শিক্ষক, দেশের সকল চলচ্চিত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আমরা মনে করি, বিজয়ের এই মাসে চলচ্চিত্র সংস্কৃতির স্বাধীনতা ও মুক্তির প্রশ্নে আমাদের সম্মিলিত হওয়ার মধ্য দিয়ে আমরা এই বন্দিত্ব নিরসনের পথ সন্ধান করতে পারবো।

Reneta

সভার শুরুতে ‘বাংলাদেশের স্বাধীনতাহীন চলচ্চিত্র সংস্কৃতির ৫১ বছর’ শীর্ষক ভাবনা উপস্থাপন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন। সভায় সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রমসিহউদ্দিন শাকেরমোরশেদুল ইসলামলিড বিনোদনসংস্কৃতিসৈয়দ সালাহউদ্দিন জাকীহায়দার রিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুন ৮, ২০২৬

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT