আধিপত্য বজায় রেখে খেললেও স্ট্রাইকারদের ব্যর্থতার দিনে ইস্ট বেঙ্গলের সাথে গোলশূণ্য ড্র করেই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ থেকে বিদায় নিলো ঢাকা আবাহনী। আর তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই ইস্ট বেঙ্গল পৌছেছে সেমিফাইনালে।
বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি আজ যেনো গোল মিসের মহরাই দিল। বারবার সুযোগ সৃষ্টি করেও গোল শূণ্যই থাকতে হয় দলটিকে। বল পজিশন এবং আক্রমণে একচেটিয়া প্রভাব থাকলেও শুধু আরাধ্য গোলটিই পায়নি ঢাকা আবাহনি।
শনিবারের অপর খেলায় করাচি ইলেকট্রিক এফসি’কে ৪-২ গোলে পরাজিত করে সেমিফাইনালের টিকেট পায় চট্টগ্রাম আবাহনী।







