ফুটবল

ডেম্বেলেকে চায় পিএসজি

ডেম্বেলেকে চায় পিএসজি

ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজার বন্ধ হয়ে গেলেও উসমান ডেম্বেলেকে নিয়ে খুব একটা স্বস্তিতে নেই বার্সেলোনা। তাকে পেতে চাইছে তারই স্বদেশী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। চলতি মৌসুমের শুরুতেই ফরাসি ফরোয়ার্ডকে দলে চায় নেইমারদের ক্লাব।

প্রবল আগ্রহ থাকার পরও বার্সেলোনার তরুণ তারকাকে দলে নিতে ব্যর্থ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। রেড ডেভিল ও গানাররা ফেল করলেও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভো বলছে, এই গ্রীষ্মেই ডেম্বেলেকে দলে নিতে চায় পিএসজি।

পিএসজি কোচ থমাস টুসেল মনে করেন, প্যারিস সাঁ সাঁ’য় তার অভিষেক মৌসুমে দারুণ কিছু উপহার দিতে পারেন তরুণ ডেম্বেলে।

নেইমারের বিকল্প হিসেবে বরুশিয়া ডর্টমুন্ড থেকে উসমানে ডেম্বেলেকে উড়িয়ে এনেছিল বার্সেলোনা। খরচ হয় ১০৫ মিলিয়ন ইউরো। কিন্তু ন্যু ক্যাম্পে পা রাখার পর থেকেই একের পর এক ইনজুরিতে কাবু তিনি। তার উপর এই মৌসুমে দুই ব্রাজিলিয়ান তরুণ আর্থার ও ম্যালকমকে দলে নেয়ায় বার্সায় তার জায়গাটাও অনিশ্চিত। আর এই সুযোগটাই নিতে চাইছে তার দেশের সবচেয়ে বড় ও নামী ক্লাব পিএসজি।

বিষয়:উসমান ডেম্বেলে পিএসজি বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…