চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি ভিলিয়ার্স ঝড়ে বিধ্বস্ত গুজরাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৬
স্পোর্টস
A A

এবারের আসরে অভাবনীয় সব কীর্তি গড়ে যাচ্ছিলেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। আসরে ৪ শতক, ৬ অর্ধশতকে সব আলো কেড়ে নিয়েছিলেন নিজের দিকে। আরেক ক্যারিবিয়ান ঝড় গেইলেরও উপস্থিতি ব্যাটিংয়ের পরাশক্তির রূপই দিয়েছিলো দলটিকে। কিন্তু আজ ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা দুজনই ফিরে গেলেন একেবারে শুরুতেই। কোহলি ফিরলেন শূণ্য রানে, আর গেইল মাত্র নয় রানে। কিন্তু দলে যে রয়ে গেছেন আরেক বিধ্বংসী ব্যাটসম্যান সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ৪৭ বলে ৭৯ রান করে একাই দলকে জেতালেন তিনি।

ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে ফাইনালে পৌঁছে গেলো ব্যাঙ্গালুরু।

২৯ রানে ৫ উইকেট হারানো ধুকতে থাকা ব্যাঙ্গালুরুকে খাঁদের কিনারা থেকে টেনে সোজা আসরের ফাইনালে নিয়ে গেলেন এই প্রোটিয়া বিস্ফোরক ব্যাটসম্যান। তাকে যোগ্য সঙ্গ দেয়া ইকবাল আব্দুল্লাহ করেন ৩৩ রান। পরাজিত দল গুজরাট লায়ন্স এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার আরও একটি সুযোগ পাবে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সপ্তম উইকেট জুটিতে ভিলিয়ার্স-আব্দুল্লাহর ৯১ রানের জুটিতেই জয় নিশ্চিত হয় কোহলির দলের। ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ব্যাঙ্গালুরু।

গুজরাটের ধাওয়াল কুলকার্নি ৪ উইকেট লাভ করেন। এছাড়াও রবিন্দ্র জাদেজা শিকার করেন ২ উইকেট ।   


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ডোয়াইন স্মিথের ৪১ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস ছাড়া অন্য সব ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১০ উইকেট হারিয়ে ১৫৮ রান করে গুজরাট লায়ন্স। গুজরাটের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানের ইনিংসটি খেলেন দিনেশ কার্তিক।

Reneta

ব্যাঙ্গালুরুর শেন ওয়াটসন ৪ উইকেট শিকার করেন। ওয়াটসন ছাড়াও ইকবাল আব্দুল্লাহ ও ক্রিস জর্ডান ২টি করে এবং ইউজভেন্দ্রা চাহাল ১ টি উইকেট শিকার করেন।

ম্যাচ সেরা নির্বাচতি হয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিএনপি-জামায়াত-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কমে আসছে’

পরবর্তী

‘জাতীয় দায়িত্ব পালন করছে চ্যানেল আই’

পরবর্তী

‘জাতীয় দায়িত্ব পালন করছে চ্যানেল আই’

মানবতার কবির জন্মবার্ষিকী আজ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT