বাংলাদেশ

ডিআরইউ’কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে ভারতীয় হাইকমিশন

ভারতীয় হাইকমিশন ডিআরইউ'কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা ডিআরইউ’কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করছেন, অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্য কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় শুভেচ্ছা উপহার হিসেবে অটোমেটিক হ্যান্ড সেনিটাইজেশন ডিসপেনসার মেশিন ও মাস্ক দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

সোমবার দুপুরে ভারতীয় হাইকমিশনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের কাছে ২টি সেনিটাইজেশন মেশিন ও মাস্ক হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  এ সময় নজরুল ইসলাম মিঠু ভারতীয় হাইকমিশনারকে ডিআরইউ’র মিট দ্য রিপোর্টার্সে আমন্ত্রণ জানান।

বিষয়:ভারতের হাই কমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…