চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে ভারত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে: প্রণয় ভার্মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা

ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা

ভারতের হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারত একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী ও পারস্পরিকভাবে কল্যাণকর সম্পর্ক প্রতিষ্ঠা করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। যা পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ওপর ভিত্তি করে নির্মিত হবে। যেখানে উভয় দেশের জনগণই এই অংশীদারত্বের মূল অংশীজন হবেন।

সোমবার ১৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স কলেজ অব বাংলাদেশ-এর আমন্ত্রণে ২০২৫ সালের এনডিসি কোর্সের অংশগ্রহণকারীগণের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

হাই কমিশনার আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থকে উৎসাহিত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের অন্বেষণকে অগ্রসর করার লক্ষ্যে বিশ্বের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কথা তাৎপর্য সহকারে উপস্থাপন করে ভারতের বিদেশ নীতি ও উন্নয়ন কৌশল বিষয়ে বক্তব্য রাখেন।

তিনি ভারতের বিদেশ নীতির অগ্রাধিকারসমূহ “নেইবারহুড ফার্স্ট”, “অ্যাক্ট ইস্ট পলিসি”, মহাসাগর মতবাদ ও ভারতের ইন্দো-প্যাসিফিক দর্শনের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দর্শন গুরুত্ব সহকারে তুলে ধরেন।

হাই কমিশনার উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের উচিৎ, তাদের পারস্পরিক নির্ভরশীলতাকে জোরদার করার লক্ষ্যে একসাথে কাজ করা এবং তাদের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাসমূহকে পারস্পরিকভাবে ফলপ্রসূ সহযোগিতার নতুন নতুন সুযোগে রূপান্তর করা।

Reneta

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে, ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীভূতকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিমসটেক যার সচিবালয় ঢাকায় অবস্থিত এবং যা দক্ষিণ এশিয়ার সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নের সুযোগসমূহের সেতুবন্ধন ঘটানোর দর্শনকে ধারণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যাশনাল ডিফেন্স কলেজ অব বাংলাদেশবাংলাদেশ ভারত সম্পর্কভারতের হাই কমিশনারশ্রী প্রণয় ভার্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

জুন ১০, ২০২৬

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ১০, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

জুন ১০, ২০২৬

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT