চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবলের পথে সাদমান, আশরাফুলের ৪৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম রাউন্ডে সিলেটে ১৫৭ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছিলেন। এক সপ্তাহ পেরোতেই ছাড়িয়ে গেলেন সেটিও। জাতীয় ক্রিকেট লিগে দুই ঢাকার লড়াইয়ে মেট্টোর হয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে আছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। তার দিনে এক রানের জন্য অর্ধশতক হাতছাড়া করেছেন মোহাম্মদ আশরাফুল।

ফতুল্লায় প্রথমদিন শেষে ৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে ইনিংসকে ১৮৬ রান পর্যন্ত টেনে নিয়ে অপরাজিত আছেন সাদমান। তার ওপেনিং সঙ্গী সৈকত আলী ২৩ রানে সাজঘরে ফিরলে মিনি বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। শামসুর রহমান শুভ (১) ও অধিনায়ক মার্শাল আইয়ুব (৪) যখন আউট হলেন, দলের সংগ্রহ তখন ৩ উইকেট হারিয়ে ৫২! পরে উইকেটে আসেন আশরাফুল।

জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে ১৩৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন সাদমান। ১৮৬ রানের ইনিংসের পথে ২১টি চারের সঙ্গে একটি ছয়ের মার আছে সাদমানের। ব্যাট করেছেন সারাদিন। ১৩৮ বলে আশরাফুলের ইনিংসটিতে ৪ চারের সঙ্গে ছয় আছে একটি।

আশরাফুল ফেরার পর মেহরাব হোসেন জুনিয়রকে নিয়ে দিন পার করেন সাদমান। পঞ্চম উইকেট জুটিতে দুজনের সংগ্রহ অবিচ্ছিন্ন ১২৩ রান। তাতে ঢাকা বিভাগের প্রথম ইনিংসে গড়া ২০৬ রানকে ছাপিয়ে ৪ উইকেটে ৩১২ রানের সংগ্রহ পায় মেট্টো। লিড দাঁড়িয়েছে ১০৬ রানে।

ফতুল্লায় যখন বড় সংগ্রহ গড়ছে ঢাকা মেট্টো, কক্সবাজারে তখন চট্টগ্রাম-সিলেট ম্যাচে দ্বিতীয় দিনে একটি বলও গড়াতে দেয়নি বৈরি আবহাওয়া। আগের দিনে শুরু হওয়া বৃষ্টি চলেছে দ্বিতীয় দিন পর্যন্ত। তাতে বাধ্য হয়ে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮মোহাম্মদ আশরাফুললিড স্পোর্টসসাদমান ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT