চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাগআউটে বসে জিদানের সমালোচনায় ব্যস্ত রিয়াল ফুটবলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

শনিবার এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে তাদের মাঠেই ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীকে তাদের মাঠে হারানোয় লস ব্লাঙ্কোস সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন রিয়াল বস জিনেদিন জিদান। সমর্থকদের ভালোবাসা পেলেও, একই ম্যাচে তাকে নিয়ে নিজ খেলোয়াড়দের বিদ্রোহের আভাস মিলেছে ইস্কোর বক্তব্য থেকে। শনিবারের ম্যাচে ডাগআউটে বসে কোচকে নিয়ে সমালোচনা করার সময় টিভি ক্যামেরায় ধরা খেয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

কড়া হেডমাস্টার হিসেবে বিশেষ খ্যাতি এবং কুখ্যাতি দুটোই কুড়িয়েছেন জিদান। তার ফর্মেশনের সঙ্গে মানানসই না হলে কাউকে ম্যাচের পর ম্যাচ যে বসিয়ে রাখতে বিন্দুমাত্র দ্বিধা করেন না ফরাসি কোচ সেটা গ্যারেথ বেল আর হামেস রদ্রিগেজকে দিয়েই বুঝিয়ে দিয়েছেন। একই হেঁয়ালির শিকার ইস্কোও ।

বেল আর রদ্রিগেজ তবু রিয়াল ছেড়ে বেঁচেছেন, কপাল মন্দ ইস্কোর। আরেকটা মৌসুম রিয়ালের ডাগআউট গরম করা ছাড়া আর কোনো উপায় নেই তার। চলতি মৌসুমে মাত্র দুই ম্যাচে শুরুর একাদশে খেলতে পেরেছেন, আর দুই ম্যাচ খেলেছেন বদলি হিসেবে। যে দুই ম্যাচে শুরুতে খেলেছেন তাকে প্রথমার্ধের পরপরই উঠিয়ে নেন জিদান।

বিষয়টা একদমই ভালো লাগেনি ইস্কোর। শনিবার বার্সার মাঠ ন্যু ক্যাম্পের ডাগআউটে বসে সেটা নিয়েই সমালোচনা করছিলেন পাশে বসে থাকা দুই সতীর্থ মার্সেলো ও লুকা মদ্রিচের সঙ্গে। কপাল মন্দ, মুভিস্টারের ক্যামেরা ঠিকই ধরে ফেলেছে যে জিদানকে নিয়ে ঠিক কি বলছিলেন ইস্কো!

টিভি ক্যামেরায় ইস্কোকে বলতে শোনা গেছে, ‘যদি জিদান আমাকে উঠিয়ে নেয় তবে সেটা ৫০ কিংবা ৬০ মিনিটের মধ্যে, কখনো কখনো প্রথমার্ধের সময়ই। আর যদি মাঠে নামায় তাহলে সেটা ৮০ মিনিটের পরে!’

ইস্কোর কথার জবাবে জোরে হাসতে দেখা গেছে মার্সেলোকে। মৃদু হেসে জবাব দিয়েছেন মদ্রিচ।

Reneta

মূলত কাডিজ ম্যাচের পর থেকেই জিদানের কালো তালিকায় নাম পরেছে ইস্কোর। সেই ম্যাচে শুরুতে খেললেও বেশ বাজে খেলেছিলেন স্প্যানিশ ফরোয়ার্ড, লা লিগায় মাত্র উঠে আসা কাডিজের কাছেও হেরে যায় রিয়াল। ম্যাচের পর ইস্কোর সমালোচনা করতে একটুও বাধেনি জিদানের। আর এখন এই সমালোচনা শোনার পর ২৮ বছর বয়সী স্প্যানিশ রিয়াল দলে খেলার সুযোগ না পেলে মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকো ২০২০-২১জিনেদিন জিদানরিয়াল মাদ্রিদসেমি লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT