টেস্টে বাংলাদেশের দুই ওপেনারের শুন্য রানে আউট হওয়ার ঘটনা মাত্র তিনটি। মজার ব্যাপার হলো তিনটিই ঘটেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রতিবারই লজ্জার রেকর্ডে জড়িয়ে তামিম ইকবালের নাম।
সোমবার শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাহমুদুল হাসান জয় সাজঘরে ফেরেন দ্বিতীয় বলেই। পরের ওভারে তামিমও আউট হন। কেউই রানের খাতা খুলতে পারেননি।
সবশেষ ২০১৪ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তামিম ও শামসুর রহমান শুভ রানের খাতা খোলার আগেই ইনিংস গোড়াপত্তন করতে নেমে আউট হন।
প্রথম ঘটনাটি ২০১০ সালে মিরপুরে ভারতের বিপক্ষে। প্রথম ইনিংসে তামিম ও ইমরুল কায়েস আউট হন রানের খাতা খোলার আগেই।
টেস্টে বাংলাদেশের বড় বড় সব ওপেনিং জুটির সঙ্গে জরিয়ে তামিমের নাম। চট্টগ্রাম টেস্টেও জয়কে নিয়ে গড়েন ১৬২ রারে জুটি। মিরপুরের পেস উইকেটে নামতেই নাম লেখালেন টাইগার ওপেনাররা নাম লেখালেন লজ্জার রেকর্ডে।







