শিক্ষা

ডাকসু নির্বাচন: ছাত্রলীগের পদবঞ্চিতদের পাল্টা প্যানেল

ডাকসু নির্বাচন: ছাত্রলীগের পদবঞ্চিতদের পাল্টা প্যানেল

ডাকসু নির্বাচনে আরেকটি প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। এই প্যানেলে ভিপি পদে সোহান খান এবং জিএস প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম ঘোষণা করা হয়।

সোমবার সকালে মধুর ক্যান্টিনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থীদের পরিষদের পক্ষে এ প্যানেল ঘোষণা করা হয়।

এর আগে রোববার কেন্দ্রীয় দুই শীর্ষ নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি এবং গোলাম রব্বানীকে জিএস প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছিল ছাত্রলীগ।

নতুন প্যানেলে এজিএস পদে রয়েছেন মো. রনি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে মো. আল মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সাব্বির, আন্তর্জাতিক সম্পাদক পদে তামজিদ হোসেন, সাহিত্য সম্পাদক পদে মো. মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক পদে গাজী নাবিদ হোসেন।

বিষয়:ছাত্রলীগ ডাকসু নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…