ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুরের দনগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিএসএফ আরেক যুবককে আটক করেছে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাফিউন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবক অটোরিকশাচালক সাফিউল ইসলাম সুমন এবং আটক মাসুদ রানা হরিপুরের ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি এবং স্থানীয়রা জানিয়েছেন, সোমবার ভোরে হরিপুরের বাংলাদেশ সীমান্ত দনগাঁওয়ের বিপরীতে ভারতের বাসন্তীপুর ১শ’৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানদের গুলিতে সুমন নিহত হয়। এছাড়া মাসুদকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




