চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারে দেশের প্রথম অমনিবাস ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

প্রায় এক বছর ধরে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলাদেশের প্রথম অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে বছরের প্রতীক্ষিত এই ছবিটি। এখন চলছে মুক্তির শেষ সময়ের প্রস্তুতি। প্রচার প্রচারণা নিয়েও ব্যস্ত ছবির পুরো টিম। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ অক্টোবর) মুক্তি পেল ছবির ট্রেলার।

২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে, ঢাকা শহরের এই সময়ের তরুণ তরুণীর নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। এমন টুকরো টুকরো বেশ কিছু দৃশ্যে’র দেখা মেলে ট্রেলারে। ছবির প্রচার প্রচারণা নিয়ে তুমুল ব্যস্ততার মধ্যে আছেন এই ছবির ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, এই ছবিটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এগারোজন নির্মাতার এগারোটি গল্পের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। এতে অভিনয় করেছেন এই সময়ের অসংখ্য জনপ্রিয় আর্টিস্ট, তাই স্বাভাবিক ভাবেই আমাদের প্রচার প্রচারণাও এসব মাথায় রেখেই হচ্ছে।

নির্মাণের শুরু থেকেই এই ছবিটি সম্পর্কে দর্শক জেনে আসছেন, তারউপর গত এক বছর ধরে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনী হয়েছে, পুরস্কার জিতে নিয়েছে। আশা করছি দর্শকই এই ছবির প্রচারণায় অংশ নিবেন। এমন নতুন ধরনের ছবির কথা আরো আরো দর্শকের কাছে তারাই পৌঁছে দিবেন।-বলছিলেন ‘জালালের গল্প’ নির্মাতা আবু শাহেদ ইমন।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অন্তত অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরো অনেককে।

Reneta

ছবিগুলো নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হ‌ুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

ট্রেলারে ‘ইতি, তোমারই ঢাকা:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতি তোমারই ঢাকাইমপ্রেসঢাকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT