গাইবান্ধা

গাইবান্ধায় দ্রুতগামী ট্রাক চাপায় নিহত ১

গাইবান্ধায় দ্রুতগামী ট্রাক চাপায় নিহত ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগামী ট্রাক চাপায় ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট সংলগ্ন কামরাঙ্গার তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম এনামুল হক (৪০)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর হাজীপাড়া গ্রামের মৃত সোলেমানের ছেলে।

স্থানীরা জানায়, পানের বরজে কাজে উদ্দেশ্যে অটোভ্যান যোগে যাওয়ার সময় জামাল হাটের কামরাঙ্গার তল এলাকায় একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানযাত্রী এনামুল হক নিহত হন এবং আনোয়ার হোসেন ও ভ্যান চালক আব্দুল হামিদ আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার অইনচার্জ (ওসি) দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:কামরাঙ্গার তল দ্রুতগামী ট্রাক চাপায় নিহত সুন্দরগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…