চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের পারমাণবিক অস্ত্র ব্যবহারের এখতিয়ার নিয়ে সন্দিহান সিনেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-পারমাণবিক অস্ত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র ব্যবহারের একচ্ছত্র ক্ষমতা কতটা নিরঙ্কুশ থাকা উচিত – এ নিয়ে একটি বিশেষ শুনানি হয়েছে কংগ্রেসের একটি সিনেট কমিটিতে। ১৯৭৬ সালের ৪০ বছরের ইতিহাসে এই প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা নিয়ে যাচাই-বাছাইয়ের ঘটনা ঘটল।

সিনেট পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওই শুনানির শিরোনাম পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়ার এখতিয়ার। নর্থ কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের বিভিন্ন হুমকির কারণে অনেকটা উদ্বিগ্ন হয়েই এমন শুনানির আয়োজন করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে নিজস্ব অধিকার রয়েছে তা বর্তমান প্রেসিডেন্টের হাতে কতটা নিরাপদ সেটা নিয়ে কংগ্রেসের ওই কমিটির শুনানিতে আলোচনা হয়।

শুনানিতে সিনেটরদের অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো দায়িত্বজ্ঞানহীনের মতো যে কোনো সময় পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে দিতে পারেন। তবে অন্যদের মতে, আইনজীবীদের হস্তক্ষেপ ছাড়াই তার এই কাজ করার এখতিয়ার থাকা উচিত।

মার্কিন আইনপ্রণেতাদের মাঝে ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার ও ক্ষমতা নিয়ে এমন প্রশ্ন ও উদ্বেগের শুরু গত অাগস্ট থেকে, যখন নর্থ কোরিয়ার টানা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষেপে গিয়ে ট্রাম্প বলেছিলেন, নর্থ অস্ত্র পরীক্ষা বন্ধ না করলে এবং যুক্তরাষ্ট্রকে হুমকি দিতে থাকলে এর জবাবে শিগগিরই এমন ব্যবস্থা নেয়া হবে যা বিশ্ব এর আগে কখনো দেখেনি।ডোনাল্ড ট্রাম্প-পারমাণবিক অস্ত্র

গতমাসে সিনেট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান সিনেটর বব কর্কার অভিযোগ করেন, ট্রাম্প ‘তৃতীয় বিশ্বযুদ্ধের পথে এগিয়ে যাচ্ছেন’।

Reneta

ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত ওই শুনানিতে কানেক্টিকাটের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে, বর্তমান প্রেসিডেন্ট এতটাই অস্থির, পরিবর্তনশীল মানসিকতার অধিকারী এবং তার সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া এতটাই বাস্তবজ্ঞানহীন যে, তিনি হঠাৎ করে এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে দেবেন যা মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য খুব বেশি প্রতিকূল।’

শুনানিতে আইনজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, সেনা কর্মকর্তা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরাও তাদের মতামত দেন। জরুরি ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের একক ক্ষমতা থাকার পক্ষেও মত দেন কেউ কেউ। তবে পারমাণবিক অস্ত্রাগারগুলোর আধুনিকায়নে সবাই একমত হন শুনানি শেষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পপারমাণবিক অস্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬

দেখা মিলল শেষ ষোলোর ১২ প্রতিপক্ষের

জুলাই ৩, ২০২৬

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

জুলাই ৩, ২০২৬

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT