চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের সিদ্ধান্ত আরেকটি বিশ্বযুদ্ধ ঘটাতে পারে: ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যকে উস্কে দিলে তা আরেকটি বিশ্বযুদ্ধের কারণ হতে পারে বলে সাবধান করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেন দেহগান। এতে ইসরাইল ও ছোট ছোট উপসাগরীয় আরব দেশগুলোও ধ্বংস হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের ফলে বিশ্বজুড়ে একটি আশঙ্কা তৈরি হয়েছে যে, গত বছর প্রেসিডেন্ট বারাক ওবামা যে পারমাণবিক চুক্তিতে সই করেছিলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে তা থেকে সরিয়ে আনবেন।

এর ফলেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশসমূহের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে বলে দাবি করেছেন দেহগান। তেহরানে আয়োজিত এক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, যদিও ট্রাম্প একজন ব্যবসায়ী, তবুও তিনি যাদেরকে সহকারি হিসেবে বেছে নিয়েছেন, তারা তার জন্য ভিন্ন কোনো রাস্তা তৈরি করে রাখতে পারেন। আর এ কারণেই সবাই, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো বেশ অস্বস্তির মধ্যে আছে।

দেহগান বলেন, “সবকিছুকে ডলারের হিসেবে মাপার যে চরিত্র ট্রাম্পের রয়েছে, এতে মনে হয় না তিনি নিজে আমাদের দেশের বিরুদ্ধে কঠিন কোনো ব্যবস্থা নেবেন।”

“শত্রুরা ভুল হিসেব দেখিয়ে শত্রুরা যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ চাপিয়ে দিতে পারে… এমন একটি যুদ্ধ ইসরাইলকে ধ্বংস করে দেবে, পুরো এলাকাটাকে গিলে নেবে এবং হয়তো আরেকটা বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীকে নিয়ে যাবে,” দেহগানের বরাত দিয়ে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের।

পারমাণবিক চুক্তিটি অনুসারে, ইরান তার নিউক্লিয়ার প্রকল্প সীমিত করে আনবে। তার বিনিময়ে দেশটির তেল শিল্প এবং বাণিজ্য খাতের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

Reneta

নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির তীব্র সমালোচনা করেছেন। গত বছরের সেপ্টেম্বরে এক জনসভায় তিনি বলেন, “দেশকে সুরক্ষা দানের যোগ্য যে কোনো রাষ্ট্রনায়কের ২০১৭’র ২০ জানুয়ারি দৃঢ়ভাবে দাঁড়িয়ে এই সর্বনাশা চুক্তিপত্রটি ছিঁড়ে কুচিকুচি করে ফেলা উচিত।”

ট্রাম্প একই সঙ্গে চুক্তিটিকে একটি ‘বিপর্যয়’ এবং ‘আজ পর্যন্ত সই করা নিকৃষ্টতম চুক্তি’ হিসেবে উল্লেখ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬

স্কালোনি আবেগে কেঁদেছেন, বিশ্বাস রেখেছেন প্রত্যাবর্তনের

জুলাই ৮, ২০২৬

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT