চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ শেখাবে ডিরেক্টরস গিল্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসের ফিল্ম এ্যাপ্রিসিয়েশন কোর্স-১ শুরু করতে যাচ্ছে ডিরেক্টরস গিল্ড।  এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের প্রচেষ্টা হবে অডিও-ভিজ্যুয়াল মাধ্যম এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে ৩ (তিন) মাসের একটি ফিল্ম এ্যাপ্রিসিয়েশন কোর্সের (মোট ৬৫টা লেকচার, প্রাকটিক্যাল ক্লাস ও নাটক-চলচ্চিত্র প্রদর্শনী) মধ্য দিয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি বিষয়গত জ্ঞান প্রদান করা।

বর্তমানে পরিচালক বা কোনো প্রোডাকশন হাউজে কর্মরত অথবা অন্য কোনো পেশায় কর্মরতদের সুবিধার্থে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দিনের দ্বিতীয়ার্ধে এবং শুক্র ও শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা অবধি ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

Banglabid

এক্ষেত্রে প্রতিটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম উচ্চমাধ্যমিক চাওয়া হয়েছে। অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে যারা কর্মরত তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকবে বলেও উল্লেখ করা হয়। চূড়ান্ত নির্বাচনের জন্য ভর্তি ইচ্ছুক সকলকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতি কোর্সে সর্বোচ্চ ৩০ জন ছাত্র নেয়া হবে বলে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফলতার সঙ্গে প্রশিক্ষণ কোসর্টি সম্পন্নকারীদেরকে ডিরেক্টারস গিল্ডের গঠন্ত্র অনুযায়ী ডিরেক্টরস গিল্ড এর সদস্য পদ দেওয়া হবে। এছাড়াও সেরা পাঁচ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে পাঁচটি এক ঘণ্টার কাহিনীচিত্র নির্মাণ করে স্যাটালাইট চ্যানেলে প্রচার করা হবে।

“এই কোর্সের পর যে কেউ বিশেষ করে তরুণেরা আরও বিস্তারিত ও বিশেষ কোনো ক্ষেত্রে জ্ঞান লাভ করতে চাইলে, তার জন্যে একটি এ্যাডভান্স অথবা ডিপ্লোমা কোর্স সফল ভাবে সমাপ্ত করা সহজ হয় এবং  এই মাধ্যমে সে একজন পেশাদার হিসাবে নিজেকে নিয়োজিত করতে সক্ষম হতে পারে।”

Reneta

প্রশিক্ষণ কোর্সে যারা প্রশিক্ষক হিসেবে থাকবেন তারা হলেন
মুস্তাফা মনোয়ার, নওয়াজিশ আলী খান, হায়দার রিজভি, সাইদুল আনাম টুটুল, তানভীর মোকাম্মেল, মানজারে হাসিন মুরাদ, পঙ্কজ পালিত, ওয়াহিদা মল্লিক জলি, গীতিয়ারা সাফিয়া চৌধুরী, কেরামত আলী, রতন পাল, জাহিদুর রহিম অঞ্জন, রাশেদ জামান, সামির আহমেদ, অমিতাভ রেজা চৌধুরী, ইমন সাহা, আমজাদ হোসেন, মামুনুর রশীদ, মসিহউদ্দিন শাকের, আজাদ রহমান, মোরশেদুল ইসলাম, অনুপম হায়াত, উত্তম গুহ, সালাহউদ্দীন লাভলু, গাজী রাকায়েত, মোহাম্মদ হোসেন জেমী, মোস্তফা সারোয়ার ফারুকী, নূরূল আলম অতিক, তৌকির আহমেদ, গিয়াস উদ্দীন সেলিম, এস এ হক অলিক, অনিমেষ আইচ,

যোগাযোগ
০১৭০৭-৪৫৫৬৬৪ (পিকলু চৌধুরী), ০১৭১১-৩৬৭৯৩০ (এস এম কামরুজ্জামান সাগর, সাংগঠনিক সম্পাদক), ০১৬৭৪৪১৭৮২৬ (সাজ্জাদ সুমন, কার্যনির্বাহী সদস্য), ০১৭৪৮-৯২১৫০৫ (সাজ্জাদ সনি, কার্যনির্বাহী সদস্য), ০১৬৭১৮১৯৩১৩ (অয়ন, অফিস সেক্রেটারি)।

আবেদন পত্র সংগ্রহ
ডিরেক্টরস গিল্ড কার্যালয়, বাড়ী-১১০/এ, রোড-০২, ব্লক- এ, নিকেতন হাউজিং, গুলশান-১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিরেক্টরস গিল্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোকিয়া ২ ব্যবহারকারীরা পাবে অ্যান্ড্রয়েড ওরিও আপডেট

পরবর্তী

এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে বাংলাদেশের আগ্রহ নেই

পরবর্তী
ফাইল ছবি

এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে বাংলাদেশের আগ্রহ নেই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নজিবুর রহমানকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব পদে নিয়োগ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT