চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় শুটিং হাউজ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২৫
বিনোদন
A A
উত্তরায় শুটিং হাউজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরা ৪ নম্বর সেক্টরে শুটিং বন্ধের নোটিশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নাটকের কয়েকটি সংগঠনের সাথে আলোচনা করে সেক্টর কল্যাণ সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।

খবরটি জানিয়েছে ডিরেক্টর গিল্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল রনি।

ডিরেক্টর গিল্ড থেকে বিস্তারিতভাবে জানিয়ে বলা হয়, শনিবার সন্ধ্যা ৭ টায় উত্তরা ৪ নং সেক্টর কল‍্যাণ সমিতির অফিসে ৪নং সেক্টর কল‍্যাণ সমিতি কর্তৃক শুটিং হাউজ বন্ধের নোটিশ এর প্রেক্ষিতে এক সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

Banglabid

সভায় উপস্থিত ছিলেন ৪ নং সেক্টরের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, মূর্তজা আলী, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আনাম হোসেন, সহ সাধারণ সম্পাদক,সাকিব আহমেদ, টেলিপ‍্যবের সাবেক সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ- এর সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু , যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব সালেহীন, অনুষ্ঠান সম্পাদক এম এ সালাম সুমন , ডিরেক্টরস গিল্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক, নাজমুল রনি।

উত্তরা শুটিং হাউজ বন্ধের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ আরও ছিলেন হাউজ মালিক সমিতির সভাপতি, আলিম হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আসলামসহ আরো অনেকে।

সভায় উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে শুটিং হাউজ বন্ধের নোটিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয় এবং কিছু নিয়ম কানুন মেনে সকল নির্মাতাকে শুটিং করার অনুরোধ জানানো হয়। নিয়ম কানুনগুলো পরে নোটিশ এর মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।

Reneta

গত ২০ জুলাই নাটক, সিনেমাসহ যাবতীয় বাণিজ্যিক শুটিং বন্ধে শুটিং হাউজ মালিকদের চিঠি দিয়েছিল উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি।

চিঠির বিষয়টিতে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে।

চিঠিতে হাউজের মালিকদের শুটিং হাউজ হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়। আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থী। সেক্টরের পরিবেশ ও সুনাম রক্ষায় হাউজের মালিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।

শুটিং হাউজ বন্ধের চিঠির খবরে সামাজিকমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নাট্য নির্মাতা, অভিনেতা থেকে বিনোদনের অন্যান্য অঙ্গনের তারকারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তরা শুটিংটেলিপ্যাবডিরেক্টরস গিল্ডনাটকলিড বিনোদনশিল্পী সংঘশুটিং হাউজহাউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT