বিনোদন

নতুন সভাপতি অনন্ত হিরা, সাধারণ সম্পাদক সাগর

ডিরেক্টরস গিল্ড নির্বাচনে বিজয়ী যারা

নতুন সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক সাগর, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তি, অনন্ত হিরা ও সাগর, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক, চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনভর রাজধানীর শিল্পকলায় সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রাত ৮টা নাগাদ নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে।

এবার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অনন্ত হিরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কামরুজ্জামান সাগর।

অনন্ত হিরা বলেন, নির্বাচন শুধু সাংগঠনিক প্রক্রিয়া। কেউ জিতবে কেউ হারবে এটাই স্বাভাবিক। আমরা নির্মাতারা সবাই ভাই ভাই। সবাইকে নিয়ে আগাতে চাই।

টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন কামরুজ্জামান সাগর। তিনি বলেন, যারা শুরু থেকে পাশে ছিলেন সাপোর্ট দিয়েছেন সবার কাছে কৃতজ্ঞ থাকবো।

সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন কায়সার আহমেদ, মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু।

যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান।

সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।

নির্বাচিত সাত জন কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

শুক্রবার সকাল দশটা থেকে টানা পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত এই কমিটি ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবে।

বিষয়:অনন্ত হিরা ডিরেক্টরস গিল্ড নাটক সাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…