চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারকাদের মিলনমেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
বিনোদন
A A
তারকাদের উপস্থিতিতে ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১০ জুলাই) উদযাপিত হয়ে গেল বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে কর্মরত পেশাদার নাট্য-পরিচালকদের জাতীয় সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও নির্মাতা, মিডিয়া ব্যক্তিত্ব ও কলা-কুশলীরা উপস্থিত ছিলেন।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নিকেতনস্থ কার্যালয়ে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত এই আনন্দ আয়োজনে ছিল আড্ডা, গান, চা-নাস্তা পর্ব ও সেলফি টাইম। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

সন্ধ্যায় কেক কাটা পর্ব শেষে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশকে ফুলেল শুভেচ্ছা জানান মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আরিফুর রহমান, ঢাকা টেলিভিশনের চেয়ারম্যান দ্বিতীয় সৈয়দ হক, চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শাহীন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক করিরুল ইসলাম রানা, নাট্যকার সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান হেলাল ও সাংগঠনিক সম্পাদক রাজিব মনি দাস, টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ মাহবুব ও সাংগঠনিক সম্পাদক সাহিল রনি, কনফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাফর অপু ও সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম দিনার, লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সালাম, প্রযোজক ও অভিনেতা নজরুলরাজ সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

কেক কাটা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনন্ত হীরা।

বিভিন্ন সংগঠন ও ব্যক্তিত্বরা ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করে সংগঠনকে আরো গতিশীল করার অনুরোধ জানান।

বিকাল থেকে শুরু হয়ে রাত অবধি চলা এই আয়োজন নাট্য পরিচালক, আমন্ত্রিত নাট্যকার, সংবাদকর্মী, অভিনয় শিল্পীসহ বাংলদেশের টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা, টিভি চ্যানেলের কর্মকর্তা ও জনপ্রিয় সেলিব্রেটিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। গান, নাচ আর আড্ডায় ভরপুর ছিল অনুষ্ঠানস্থল।

ট্যাগ: ডিরেক্টরস গিল্ডনাটকপ্রতিষ্ঠাবার্ষিকীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেন-ইংল্যান্ড ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

পরবর্তী

‘শিক্ষার্থীদের দিয়ে পানি ঘোলা করার দৌড়ঝাঁপ চলছে’

পরবর্তী
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শিক্ষার্থীদের দিয়ে পানি ঘোলা করার দৌড়ঝাঁপ চলছে’

বাংলাদেশ ও চীনের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাত্রা বিষয়ে ২৭ দফা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT