সানডে মেইলের এক জরিপ বলছে ৪৯ শতাংশ ভোটার ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে’র পদত্যাগ চান।৩৮ শতাংশ ভোটার টেরেসাকে স্বীয় পদে রাখার পক্ষে। আর টেরেসা মে’র অবস্থা নাজুক হলে যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী হতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।
এছাড়া নিজ দলের সমর্থকদের ওপর চালানো কনজারভেটিভ পার্টির অন্য আরেকটি জরিপ বলছে দুই তৃতীয়াংশ ভোটার চায় এখনই টেরেসা মে পদত্যাগ করুক।
তবে জনসনের সমর্থকরা সর্তকতার সঙ্গে বলছে, কেননা যতক্ষণ পর্যন্ত টেরেসা মে পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত জনসন কোন সিদ্ধান্তে যাবেন না।
ডাউনিং স্ট্রিট সূত্র জানায়, টেরেসা মে পদত্যাগ করলে বরিস জনসন ছাড়াও রাজকোষ বিষয়ক মন্ত্রী ফিলিপ হ্যামন্ড, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড, প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী স্যার মাইকেল ফ্যালন, ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিসও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।








