টি-টুয়েন্টিতে ২ হাজার রানে প্রথম বাংলাদেশি মাহমুদউল্লাহ

বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৯ রান দূরে ছিলেন টাইগার অধিনায়ক।
শনিবার মিরপুরে নিজের ১১৫তম ম্যাচ খেলতে নামেন মাহমুদউল্লাহ। আফগান লেগ স্পিনার রশিদ খানকে চার মেরে পৌঁছান দুই হাজারে। ওই ওভারেই অবশ্য আউট হন তিনি। খেলেন ১৪ বলে ২১ রানের ইনিংস।
দুই হাজার রানের পথে মাহমুদউল্লাহ ফিফটি করেছেন ছয়টি। সর্বোচ্চ রানের ইনিংস ৬৪ অপরাজিত।
মাহমুদউল্লাহর আগে বিশ্বে ২ হাজার ছোঁয়া ব্যাটার ১৪ জন। তাদের মধ্যে তিন ব্যাটার পেরিয়েছেন তিন হাজারও। তারা হলেন- রোহিত শর্মা (৩ হাজার ৩১৩), মার্টিন গাপটিল (৩ হাজার ২৯৯), বিরাট কোহলি (৩ হাজার ২৯৬)।






