চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পুরো দিন ব্যাট করার লড়াইয়ে রয়েছে বাংলাদেশ। মিরপুরে টেস্টের প্রথমদিনে চা-বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ১৪৮ রান। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ৪ উইকেট হারিয়েছে টিম টাইগার্স।

বিরতির আগের ওভারে সাজঘরে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। ২০ রান করে মিচেল স্যান্টনারের তৃতীয় শিকার হন তিনি।

৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে উদ্ধারের চেষ্টা চালান মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দীপু। পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ার পর মুশফিকের বিরল ভুলের খেসারত দেয় বাংলাদেশ। ৩৫ রান করে অযথাই আউট হন মুশি।

Banglabid

ইনিংসের ৪১তম ওভারে জেমিসনের চতুর্থ ডেলিভারিটি ডিফেন্স করার চেষ্টা করেন মুশফিক। ব্যাটে লেগে বল একটু সামনে ড্রপ করে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে বল ধরেন তিনি। ‘হ্যান্ডেলড দ্য বল’ আউটের আবেদন জানায় নিউজিল্যান্ড।

দুই ফিল্ড আম্পায়ার কথা বলেন নিজেদের মধ্যে। মুশফিকের সঙ্গে কথা বলে টিভি আম্পায়ারের শরণাপন্ন হন। আসে আউটের ঘোষণা। যা ক্রিকেটের নিয়মের মধ্যে রয়েছে।

একশর কাছাকাছি টেস্ট খেলা অভিজ্ঞ মুশফিকের এমন বোকামি দেখে অবাক হয়েছেন সবাই। বল স্টাম্পের লাইনেও ছিল না যে বোল্ড হওয়ার শঙ্কা থাকবে। হাত দিয়ে বল ছুঁয়ে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বড় ভুলই করে ফেলেন মি. ডিপেন্ডেবল।

Reneta

১০৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিতে বিরতিতে উইকেট পড়তে থাকে। একে একে ফিরে যান শাহাদাত হোসেন (৩১), নুরুল হাসান সোহান (৭)।

প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ৮০ রান। সিলেট টেস্টের মতোই ওপেনিং জুটি খুব খারাপ করেনি। ইনিংসের ১১তম ওভারে জাকির হাসান ৮ রান করে স্যান্টনারের শিকার হন। ভাঙে ২৯ রানের ওপেনিং জুটি।

১৮ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় বাংলাদেশ। একে একে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় (১৪), মুমিনুল হক (৫) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৯)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ডমিরপুর টেস্টমুশফিকলিড স্পোর্টসশান্তসাউদিস্যান্টনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির অবরোধে রাজধানীতে স্বাভাবিক চিত্র

পরবর্তী

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা

পরবর্তী
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যোজ্জ্বল মুখে, বাংলার ঐতিহ্যবাহী শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT