বিনোদন

টিকটক থেকে উর্বশীর আয় ৫ কোটি, পুরোটা দিলেন অসচ্ছলদের

প্রাকৃতিক পটভূমিতে হাস্যোজ্জ্বল তরুণী পরিধান করেছেন শাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে এক তরুণী ঐতিহ্যবাহী শাড়ি পরিধান করে হাসছেন, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস মোকাবেলায় শুরু থেকেই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউটেলা। করোনা মোকাবেলায় ৫ কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের ফ্রি ভার্চুয়াল ড্যান্স মাস্টারক্লাস পরিচালনা করেছেন উর্বশী। যেখানে আগ্রহীদের বিনামূল্যে ওজন কমানো এবং নাচ শিখিয়েছেন তিনি। ড্যান্সের সেই মাস্টারক্লাসটি টিকটকের মাধ্যমই ১৮ মিলিয়ন দর্শক যুক্ত হয়েছেন। সে বাবদ সেখান থেকে তিনি আয় করেছেন ৫ কোটি রুপি, যার পুরোটাই অনুদান হিসেবে দিয়ে দিয়েছেন উর্বশী।

এ প্রসঙ্গে উর্বশী বলেন, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু অভিনেতা, রাজনীতিবিদ বা সংগীতশিল্পীদের কাছেই না, সাধারণ মানুষের কাছেও। কোন দানই ছোট নয়। এমন দুঃসময়ে সবার একসঙ্গে হয়ে কাজ করা উচিত। তবেই আমরা এটিকে (করোনাভাইরাস) হারাতে বিশ্বকে সাহায্য করতে পারবো।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে উর্বশীর ‘বিট পে ঠুমকি’ শিরোনামের একটি ভিডিও গান। এটি মুক্তির প্রতীক্ষায় থাকা ‘ভার্জিন ভানুপ্রিয়া’ সিনেমার একটি গান।

বিষয়:ইনস্টাগ্রাম উর্বশী রাউটেলা টিকটক বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…