জনপদ

টাঙ্গাই‌লে ট্রেন ও সিএন‌জির সংঘর্ষে চা‌লক নিহত

আহত ২

ট্রেন ও সিএনজির সংঘর্ষে একটি সিএনজি উল্টে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রেন ও সিএনজির সংঘর্ষের ফলে সিএনজি উল্টে গেছে, স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লে ভূঞাপুরে ট্রেনের সা‌থে সিএনজি চা‌লিত অ‌টো‌রিক্সার সংঘ‌র্ষে চা‌লক নিহত হ‌য়ে‌ছেন। এ‌তে সিএন‌জি‌তে থাকা আ‌রও দুইজন আহত হ‌য়ে‌ছে। আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।
আজ শ‌নিবার বি‌কে‌লে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাই‌নের উপ‌জেলার বিল আমুলা এলাকায় এই ঘটনা ঘ‌টে।
নিহত সিএন‌জি চালক জা‌হিদুল ইসলাম (২৮) উপ‌জেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নের খানুরবা‌ড়ি গ্রা‌মের আবজা‌লের ছে‌লে। আহতরা হ‌লেন, উপ‌জেলার কাগমারীপাড়া গ্রা‌মের শামছুর ছে‌লে বাদশা (৩৫) ও ধুব‌লিয়া গ্রা‌মের র‌হিজ উ‌দ্দি‌নের ছে‌লে র‌বিউল আলম (৩৫)।
স্থানীয়রা জানান, সিএন‌জি‌ যো‌গে তারা ভুঞাপুর থেকে বঙ্গবন্ধু সেতু‌তে যা‌চ্ছিল। সিএন‌জিটি বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাই‌নের উপ‌জেলার বিল আমুলা এলাকা অর‌ক্ষিত রেলক্রসিং পার হওয়ার জামালপুর থে‌কে ছে‌ড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল ট্রেনের সা‌থে সংঘর্ষ বা‌ধে।
দুর্ঘটনায় সিএন‌জি‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে খা‌দে প‌ড়ে যায়। এ‌তে সিএন‌জির চালক নিহত হয়। এসময় গুরুত্বর আহত হয় আ‌রও দুইজন। আহত‌দের উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে উন্নত চি‌কিৎসার জন‌্য দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌দের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠায়।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) মো. ফরিদুল ইসলাম ব‌লেন, ট্রেন দুর্ঘটনায় সিএন‌জি চালক নিহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। এছাড়া আ‌রো দুইজন আহত হ‌য়ে‌ছে। রেলও‌য়ে পু‌লিশ‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে।
বিষয়:আহত ২ নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…