চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইল ও লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টাঙ্গাইল ও লক্ষ্মীপুরে ৩ জন নিহত
হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইলে মারা গেছে দু’জন এবং লক্ষ্মীপুরে একজন।

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সর্বহারা গ্রুপ পূর্ব বাংলা
কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান ফজলু ড্রাইভার (৩৮) ও তার ঘনিষ্ঠ সহযোগী উজ্জ্বল (৩০) নিহত হয়।

আর লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামী আবু কাউসার (৩০) নিহত হয়েছে।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্র উদ্ধারে যায় র‌্যাবের একটি দল। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ৭/৮ জনের সর্বহারা দলের সদস্যরা। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

দু’পক্ষের মধ্যে ২০-২৫ রাউন্ড গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা হয় ফজলু ও তার সহযোগী উজ্জ্বল। এ সময় মোহাম্মদ আলী ও নুরুজ্জামান নামের দুই র‌্যাব সদস্য আহত হন।

গুলি বিনিময়ের এক পর্যায়ে ফজলুর অন্য সহযোগীরা পালিয়ে যায় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। পরে ঘটনাস্থল থেকে ১টি বিদেশী রিভালভার, ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Reneta

নিহতদের মৃতদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। আহত দুই র‌্যাব সদস্যকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফজলু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক প্রধান বলে দাবি করেছে র‌্যাব। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানাসহ বিভিন্ন থানায় প্রায় ২০ টি হত্যা মামলা রয়েছে বলেও জানান মহিউদ্দিন ফারুকী।

অন্যদিকে লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র ও ডাকাতিসহ মোট ছয় মামলার আসামী আবু কাউসার (৩০) নিহত হয়েছে।

গত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের একজন উপপরিদর্শকসহ দুই কনস্টেবলও আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম লক্ষ্মীপুর তিন নম্বর ব্রিজের কাছে আটক করতে গেলে সে পুলিশকে উদ্দেশ করে গুলি ছোড়ে।

ওই সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে কাউসার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রসফায়ারটাঙ্গাইলবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT