উজানের ঢল অব্যাহত থাকায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে যমুনা নদীর পানি। সোমবার সকালে টাঙ্গাইলের নলিন পয়েন্টে ৪ সে.মি. পানি বেড়ে বিপৎসীমার ২৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে করে জেলার ভূঞাপুর উপজেলার তিন ইউনিয়ন ও গোপালপুর উপজেলার একটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহন সিরাজ চ্যালেল আই অনলাইনকে জানান, উজান থেকে নেমে আসা ঢলে কয়েক দিন যাবত যমুনা নদীর পানি বেড়ে চলছে। এর ধারাবাহিকতায় সোমবার সকালে টাঙ্গাইলের নলিন পয়েন্টে বিপৎসীমার ২৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে রোববার সকালে যমুনা নদীর পানি নলিন পয়েন্টে বিপৎসীমার ২৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।








