জনপদ

জামালপুরে যমুনা নদীর পানি বিপৎ সীমার উপরে প্রবাহিত হচ্ছে

যমুনা নদীর পানি বিপৎ সীমার উপরে প্রবাহিত হচ্ছে, বন্যার আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা নদীর পানি বিপৎ সীমার উপরে প্রবাহিত হচ্ছে, নদীর আশেপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাফিজ রায়হান, জামালপুর প্রতিনিধি

জামালপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎ সীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘন্টা নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যেই জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বেশ কিছু নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে জেলার আমন চাষিরা।

তবে বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন।

বিষয়:জামালপুর যমুনা নদীর পানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…