বাংলাদেশ

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। 

রোববার সকাল সোয়া ৭টায় ওই দুর্ঘটনায় নিহতরা হলেন, মধুপুর উপজেলার বেকারকোনা এলাকার জনি মিয়া (২০), আব্দুল খালেক (৪২), ঘাটাইল উপজেলার খিলগাতি এলাকার মালেক ড্রাইভার (৬০) ও আনোয়ার হোসেন (২৫)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জনানা, ময়মনসিংহ ছেড়ে আসা একটি ট্রাক রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় পৌছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে আরও ১ জন মারা যান। 

ঘটনাস্থল থেকে নিহতদের লাশ  উদ্ধার করে মধুপুর থানায় রেখেছে পুলিশ। 

বিষয়:টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…