জনপদ

টাঙ্গাইলে জোরপূর্বক নৌকায় প্রকা‌শ্যে ভোট দেয়ার অ‌ভি‌যোগ

নির্বাচনী ভোট কেন্দ্রে ভোটার ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে জোরপূর্বক নৌকায় প্রকাশ্যে ভোট দিচ্ছেন একজন ভোটার।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লের গোপালপু‌রে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে নৌকা প্রতীকে জোরপূর্বক প্রকাশ্যে এজেন্টরা ভোট নি‌চ্ছে বলে অভিযোগ উঠেছে। আঙ্গু‌লের ছাঁপ দেয়ার সা‌থে সা‌থেই গোপন বু‌থ ঢুকে অন্যরা বাটন টি‌পে ভোট দিচ্ছে বলে ভোটাররা অ‌ভি‌যোগ করেছে।

স‌রেজ‌মি‌নে সোমবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার আলমনগর ইউনিয়‌নের জয়নগর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাইলয় কে‌ন্দ্রে এমন চিত্র দেখা গে‌ছে। ওই কেন্দ্রে ১৯৯৬ টি ভোট র‌য়ে‌ছে।

ভোট দিতে আসা রজব আলী ব‌লেন, কে‌ন্দ্রের ভিতর নৌকার এ‌জেন্টরা প্রকা‌শ্যে ভোট দি‌তে চাপ দি‌চ্ছে। মে‌শি‌নে আঙ্গু‌লের ছাঁপ দেয়ার সা‌থে সা‌থেই তারাই আমাদের ভোট দি‌য়ে দি‌চ্ছে।

ভোটাররা আরও জানান, কে‌ন্দ্রে দা‌য়িত্বপ্রাপ্ত পোলিং অ‌ফিসার‌দের অ‌ভি‌যোগ দি‌য়েও কোন লাভ হচ্ছে না।

অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে জয়নগর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাটল‌য়ের প্রিজাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার পাল ব‌লেন, ভোট গ্রহ‌ণের শুরু‌তে প্রথম‌দি‌কে এভাবে ভোট নেয়ার ঘটনা ঘ‌টে‌ছিল। প‌রে আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যাদের সহায়তায় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনা হ‌য়ে‌ছে।

বিষয়:ইউপি নির্বাচন ইভিএমের কারচুপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…