জনপদ

টাঙ্গাইলে ঘূর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩

টাঙ্গাইলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা, আহত ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চারটি ইউনিয়নে ঘূর্ণিঝড়ের আঘাতে একটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ পাঁচশতাধিক কাঁচা ও আধা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে পড়েছে। গাছের চাপায় স্কুল ছাত্রীসহ একই পরিবারের তিন জন আহত হয়েছে।

শনিবার সকালে এই ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটে। বিদ্যুতের তার ও খুটি লন্ডভন্ড হওয়ায় সকাল থেকেই চার ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

আহতরা হলেন, উত্তর খিলগাতি গ্রামের আতাউর রহমান খান (৭০), তার ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৫) এবং এম.কে.ডি.আর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনির ছাত্রী রিয়া(১৩)।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উত্তর- পূর্ব দিক থেকে হঠ্যাৎ করে প্রচন্ড বেগে আসা ঘূর্ণিঝড়টি উপজেলার দেউলাবাড়ি সংগ্রামপুর ইইনয়নের রসুলপুর ইউনিয়ন রসুলপুর লক্ষীন্দর ইউনিয়নের বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দেউলাবাড়ি ইউনিয়নের এম.কে.ডি. আর উচ্চ বিদ্যালয়ের ২টি টিনসেড বিল্ডিং সম্পুর্ণভাবে বিধ্বস্ত ও আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে লন্ডভন্ড হয়েছে। ফলে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের লেখাপড়া করানো মারাত্মক হুমকি হয়ে পড়েছে। শিক্ষার্থীদের ক্লাশে আসন দিতে না পাড়ায় খোলা আকাশের নিচে পাঠদান করানো হচ্ছে।

বিষয়:ঘূর্ণিঝড় টাঙ্গাইল বিদ্যুৎ বিচ্ছিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…