চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার ৬

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:২৮ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা গুজব ছড়িয়ে মিনু মিয়া (৩০) নামের দরিদ্র ভ্যানচালককে অমানবিক নির্যাতনের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন; উপজেলার নাগা গ্রামের মৃত তারিকুল আলমের ছেলে মাইনুল হক হিটু (৩৭), সন্তোষ মালুর ছেলে প্রভাত মালু (১৯), আনোয়ার হোসেনের ছেলে শিশির আহম্মেদ (৩২), মৃত নুরুল ইসালামের ছেলে মিজানুর তালুকদার (৪৭), আনোয়ারের ছেলে ওমর (৩২) ও পালিমা গ্রামের ফজলু মিয়ার ছেলে আলামিন (১৯)

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২১ জুলাই রোববার ছেলেধরা গুজব ছড়িয়ে কালিহাতী উপজেলার সয়া হাটে ভ্যানচালক মিনু মিয়াকে গণপিটুনি দেন স্থানীয়রা। কিন্তু তিনি ছেলে ধরা ছিলেন না। মূলত হাটে মাছ ধরার জাল কিনতে গিয়েছিলেন তিনি।

‘‘পরে এ ঘটনায় আহততের ভাই রাজিব হোসেন সোমবার রাতে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। রাতেই ভিডিও ফুটেজ দেখে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।’’

তিনি আরো বলেন, জেলায় আরো দুইজন ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন। কিন্তু তারাও ছেলেধরা ছিলেন না। যদি কাউকে সন্দেহ হয় তাহলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

Reneta

স্থানীয়রা জানান, গত ২১ জুলাই রোববার ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবানের ছেলে দরিদ্র ভ্যানচালক মিনু ও প্রতিবেশী জাবেদের ছেলে অটো চালক শাকের বন্যায় কর্মহীন হয়ে পড়ায় কালিহাতীর সয়া হাটে গিয়েছিলেন মাছ ধরার জাল কিনতে। কিন্তু হঠাৎ করে এক কিশোর ছেলে শাকেরে পকেটে হাত দেয়। এসময় শাকের ছেলেটির ধরে ফেললে সঙ্গে সঙ্গে ধরে নিলো বলে চিৎকার দেয় ওই কিশোর। এসময় ছেলেধরা গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাদের ঘেরাও করে গণপিটুনি দেন। এর এক ফাঁকে শাকের পালিয়ে যেতে পারলেও অমানবিক নির্যাতনের শিকার হতে হয় মিনুকে।

পরে নাগা গ্রামের বেশকিছু ব্যক্তি পিটুনি থেকে বাঁচানোর চেষ্টা করেন। তাকে উদ্ধার করে সয়া বাজারের হিটু’র ডিমের আরত ঘরে রেখে পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উত্তেজিত জনতা ওই ঘর থেকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয় দফায় অমানবিক নির্যাতন চালায় বলে দাবি তাদের।

পুলিশ এসে মিনু মিয়াকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মিনুর অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেখানে তার অবস্থা আশঙ্কাজন হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মিনু।

এ ঘটনায় মিনুর ভাই গতকাল সোমবার রাতে বাদি হয়ে মামলা দায়ের করেন। এর পরপরই গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে সয়া হাটের আশেপাশের বেশ কয়েকটি গ্রাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপিটুনিগুজবছেলেধরা
শেয়ারTweetPin

সর্বশেষ

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT